এক্সপ্লোর

NCB at SRK House Mannat: মাদককাণ্ডে নথি সই করাতে শাহরুখ খানের বাংলো মন্নতে গেল এনসিবি

তল্লাশি নয়, আরিয়ান সংক্রান্ত কিছু নথি সই করাতেই মন্নতে যাওয়া হয়েছিল বলে করছে তদন্তকারী সংস্থা...

মুম্বই: মাদককাণ্ডে শাহরুখ খানের বাংলো মন্নতে গেল এনসিবি। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ মন্নতে পৌঁছন  এনসিবি অফিসাররা। তবে তল্লাশি নয়, আরিয়ান সংক্রান্ত কিছু নথি সই করাতেই মন্নতে যাওয়া হয়েছিল বলে করছে তদন্তকারী সংস্থা। 

মাদককাণ্ডে এবার চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডেকে তলব করল এনসিবি। এদিন দুপুর ২টোয় হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে, এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ অভিনেত্রী অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতে হানা দেন এনসিবি অফিসাররা। তল্লাশি চালিয়ে বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করেন তারা।

আরও পড়ুন: আরিয়ানের সঙ্গে চ্যাটের সূত্র ধরে অনন্যা পাণ্ডের বাড়িতে তল্লাশি এনসিবির, তারপর সোজা মান্নতে

অনন্যা পাণ্ডের বাড়ির ৪০০ মিটার দূরেই শাহরুখ খানের বাংলো মন্নত। সেখানেও যান এনসিবি-র অফিসাররা। এদিন সকালে মাদককাণ্ডে জেলবন্দি ছেলের সঙ্গে ১৯ দিন পর দেখা করতে গিয়েছিলেন শাহরুখ খান। এদিন সকালে ছোট গাড়িতে কয়েকজন নিরাপত্তা রক্ষী নিয়ে আর্থার রোড জেলে পৌঁছন তিনি। 

নিয়ম মেনে জেলে ছিলেন পনেরো-কুড়ি মিনিট। জেল সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, জেলে ঢোকার আগে নিয়ম মেনে নিজের আধার কার্ড সমেত সব নথি দেখান শাহরুখ। 

আরও পড়ুন: মাদককাণ্ডে জেলবন্দি ছেলের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান

ছেলে খাওয়া-দাওয়া করেছে কি না, জানতে চান। আরিয়ান না বলায়, খাবার পৌঁছে দেওয়া যাবে কি না, তা রক্ষীদের কাছে জিজ্ঞাসা করেন শাহরুখ। আদালতের অনুমতি ছাড়া বন্দির কাছে খাবার পৌঁছনো যাবে না বলে জানিয়ে দেন রক্ষীরা।

কথাবার্তার সময় কাচের দেওয়ালের ওপারে ছিলেন আরিয়ান। ঘরে হাজির ছিলেন জেলের চার নিরাপত্তা রক্ষী। করোনার জেরে এতদিন জেলবন্দিদের সঙ্গে আত্মীয় পরিজনেদের দেখা সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা ছিল মহারাষ্ট্র সরকারের। আজই সেই নিয়ম শিথিল করা হয়েছে। 

এদিকে, বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিন-মামলার শুনানি পিছিয়ে গেল ২৬ অক্টোবর। 

আরও পড়ুন: মাদক মামলায় ২৬ তারিখ বম্বে হাইকোর্টে শাহরুখ-পুত্রের জামিনের শুনানি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…

ভিডিও

Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget