এক্সপ্লোর

Kerala: প্রবল বর্ষণে বিধ্বস্ত কেরল, মৃত ৮, নিখোঁজ বেশ কয়েকজন

ইতিমধ্যে কেরল সরকারের পক্ষ থেকে অতি ভারী বৃষ্টিতে বিধ্বস্ত এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু করা হয়েছে বলেই জানা যাচ্ছে।

তিরুঅনন্তপুরম : প্রবল বর্ষণে বিপর্যস্ত কেরল। শুক্রবার থেকে অতিভারী বর্ষণে সিক্ত দক্ষিণ ভারতের এই রাজ্য। ইতিমধ্যে জলস্তর বিপজ্জনক সীমা অতিক্রম করেছে বেশ কিছু জায়গায়। সূত্রের খবর, ইতিমধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ৫ জন। জানা যাচ্ছে, প্রবল বর্ষণের মাঝে ধস নেমেে কোটিকালে।

জলের তোড়ে বেশ কিছু জায়গায় গাড়ি ভেসে যাওয়ার ছবিও সামনে এসেছে। এর মাঝেই আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, রবিবার অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা। আর তার জেরেই পরিস্থিতির আরও অবনতি হতে পারে এই শঙ্কা থেকে  প্যাঙ্গোডে সেনা শিবির থেকে ইতিমধ্যে উদ্ধারকাজের জন্য রওনা দিয়েছে সেনাবাহিনীর একটি দল। 

কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন জানিয়েছেন, অতি ভারী বৃষ্টির জেরে পাহাড়ি এলাকাগুলির কিছু জায়গায় ধস নেমেছে। গোটা পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজের দিকটা নিশ্চিত করা হচ্ছে। এলাকার সমস্ত বাসিন্দারা যাতে নিরাপদে থাকেন সে জন্য স্থানীয় প্রশাসনের সব মহলকে বাড়তি তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যে কেরল সরকারের পক্ষ থেকে অতি ভারী বৃষ্টিতে বিধ্বস্ত এলাকার লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু করা হয়েছে বলেই জানা যাচ্ছে। বাসিন্দাদের স্থানীয় রিলিভ সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে কেরল প্রশাসন। 

কোভিডকালের মধ্যে বৃষ্টির জেরে তৈরি হওয়ার শঙ্কার মধ্যে অবশ্য পালনীয় করোনার যাবতীয় নিয়ম মেনেই দুর্গতদের বিভিন্ন রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে বলেও জানিয়েছেন পিনারাই বিজয়ন।

অন্যদিকে বর্ষা বিদায় নিলেও, দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি অব্যাহত। সকালে রোদ থাকলেও, শনিবার বেলা গড়ালে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী জেলাগুলিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবি ও সোমবার দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই আজ থেকে বৃষ্টি শুরু হবে। চলবে মঙ্গলবার পর্যন্ত। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মত্স্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। যারা মাঝ সমুদ্রে রয়েছেন, তাঁদের আজকের মধ্যে ফেরার নির্দেশ। রবি ও সোমবার মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Madhya Pradesh News : ৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget