এক্সপ্লোর

Narendra Modi : সামনেই উত্তরাখন্ডের ভোট, আবার প্রশাসক হিসেবে ২০ বছর পূর্তিও, কেদারনাথে পুজো দিতে পারেন মোদি

সূত্রের খবর, অক্টোবরের শুরুতেই কেদারনাথ মন্দিরে (Kedarnath) পুজো দেবেন নরেন্দ্র মোদি

নয়াদিল্লি : আগামী বছরের শুরুতেই ভোট উত্তরাখণ্ডে।  তার আগে এই মাসেই সে রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সূত্রের খবর, অক্টোবরের শুরুতেই কেদারনাথ মন্দিরে (Kedarnath) পুজো দেবেন নরেন্দ্র মোদি। 
আগামী ৭ অক্টোবর তাঁর জীবনে অন্যতম মাইল ফলক। ওইদিন মন্ত্রিত্বের ২০ বছর পূর্ণ করছেন তিনি। ২০০১ সালের অক্টোবরে এইদিনই তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী হন। সেই উপলক্ষ্যেই সম্ভবত মহাদেব দর্শন করবেন মোদি। সেই সঙ্গে পাখির চোখ উত্তরাখণ্ডও। বেশ কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সূত্রের খবর , প্রধানমন্ত্রীর উত্তরাখণ্ডের সফরসূচির মধ্যে আছে হৃষিকেশ, দেহরাদুন। 

ভোটের আগে প্রধানমন্ত্রী স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে ভোট পরিস্থিতি নিয়ে আলোচনায় বসতে পারেন। ভোটের স্ট্র্যটেজি বিষয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।  সেই সঙ্গে কেদার দর্শনটাও সেরে ফেলবেন। এর আগে ২০১৯ এর ভোটের আবহে প্রধাণমন্ত্রী মোদি কেদারে গিয়ে গুহার মধ্যে ধ্যানে বসেন। সেই ঘটনা বহুচর্চিত। ২০১৯ সালে লোকসভা ভোটের পরই ঈশ্বরের কাছে প্রার্থনা জানাতে যান মোদি। এবার হয়ত আবারও যাবেন কেদারতীর্থে। অন্যদিকে ওই রাজ্যে ভোটের কথা মাথায় রেখে বুধবারও উত্তরাখণ্ডের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। 

আরও দেখুন :

 মিড ডে মিলের ধাঁচেই মোদি সরকারের নতুন প্রকল্প ‘পিএম পোষণ’-এর ঘোষণা, জানুন বিস্তারিত

উত্তরাখণ্ডের এক প্রবীণ বিজেপি নেতা জানিয়েছেন, " মোদি ওই সফরে অক্সিজেন প্লান্ট, এয়ারপোর্টের উন্নয়নমূলক কাজ, AIIMS-এর নতুন প্রকল্প, হৃষিকেশের প্রকল্প উদ্বোধন করবেন অক্টোবরে। তারপর যাবেন কেদারে। " 


কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্যও থাকবেন মোদির সঙ্গে সফরে। তবে সূত্রের খবর, সফরের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। কয়েকদিনের মধ্যেই নিশ্চিত খবর দেওয়া হবে। আগামী বছরের শুরুতে উত্তরাখণ্ডে ভোট হওয়ার কথা । গত কয়েক মাসে সে-রাজ্যে দুবার মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে। সেই ভোটকে লক্ষ্যে করে মোদি হৃষিকেশে সভা করবেন বলে সূত্রের খবর > 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pensioners Protest : ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
Prashant Kishor Victory: ‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget