এক্সপ্লোর

Nitin Gadkari: সময়ে সিদ্ধান্তগ্রহণে ব্যর্থ সরকার, বললেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী

Narendra Modi Government: অতি সম্প্রতিই বিজেপি-র (BJP) সিদ্ধান্তগ্রহণ কমিটি থেকে বাদ পড়েছেন নিতিন (BJP Parliamentary Board) )।

নয়াদিল্লি: সরকারে থেকেও খামতি স্বীকার করতে কখনও পিছপা হননি। সেই ধারাই বজায় রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী (Nitin Gadkari)। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তগ্রহণে ঢিলেমি থেকে যাচ্ছে বলে এ বার মন্তব্য করলেন তিনি। সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে না পারাও একটি সমস্যা বলে মত তাঁর।

সিদ্ধান্ত গ্রহণে ঢিলেমি সরকারের, বললেন নিতিন গডকড়ী

অতি সম্প্রতিই বিজেপি-র (BJP) সিদ্ধান্তগ্রহণ কমিটি থেকে বাদ পড়েছেন নিতিন (BJP Parliamentary Board) )। তার পর একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানে তিনি বলেন, "বিস্ময় ঘটানো অসম্ভব নয়। সবরকম সম্ভাবনা রয়েছে। পরিকাঠামোর দিক থেকে ভারতের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। দেশ-বিদেশের উন্নত প্রযুক্তি, উদ্ধাবনী ভাবনা, গবেষণাকে গুরুত্ব দিতে হবে। গুণমাণ অক্ষুণ্ণ রেখেই কম খরচে বিকল্প কাঁচামালের ব্যবস্থা করতে হবে আমাদের। নির্মাণের ক্ষেত্রে সময়ই শেষ কথা । সময়ের চেয়ে বড় পুজি নেই। কিন্তু সমস্যা হল, সরকার সঠিক সময়ে সিদ্ধান্ত নিচ্ছে না।"

গডকড়ী আরও বলেন, "প্রযুক্তি এবং সম্পদের থেকে সময় অনেক বেশি মূল্যবান।" নিতিনের এই মন্তব্য সামনে আসার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিকতম ভাষণের তুলনা উঠে এসেছ, যখন স্বাধীনতার 'অমৃতকালে'  সরকারের কৃতিত্বের খতিয়ান দিয়েছিলেন তিনি। যদিও এ নিয়ে জলঘোলায় নারাজ বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় সরকার নয়, ঢিলেমি নিয়েই মূলত নিতিন এ কথা বলেছেন বলে দাবি তাঁদের। 

আরও পড়ুন: BJP Parliamentary Board: সিদ্ধান্ত নেবেন মোদি-শাহরাই, বাদ পড়লেন গডকড়ি-শিবরাজ, বিজেপি-র সংসদীয় কমিটিতে রদবদল

এর আগে, গত সপ্তাহে  বিজেপি-র সংসদীয় বোর্ডে (BJP Parliamentary Board) বড় ধরনের রদবদল ঘটানো হয়। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে লক্ষ্যমাত্রা রেখেই এমন সিদ্ধান্ত। তাতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তালিকার শীর্ষে ছিল। তার পরে ছিল নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিংহের নাম। তালিকায় নাম ছিল কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, দলের ওবিসি মোর্চার সভাপতি কে লক্ষ্মণ, প্রাক্তন আইপিএস অফিসার ইকবাল সিংহ লালপুরা, সর্বভারতীয় সম্পাদক সুধা যাদব, সত্যনারায়ণ জটিয়া এবং বিএল সন্তোষ।

কিন্তু ওই তালিকা থেকে নিতিন গডকড়ি এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে বাদ দেওয়া হয়। বিজেপি-র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি নিতিন। গেরুয়া শিবিরের রীতি অনুযায়ী, প্রাক্তন সভাপতিরা বরাবরই ওই কমিটির অংশ থেকেছেন। তাই নিতিনের বাদ পড়া নিয়ে জলঘোলা শুরু হয়। 

বিজেপি-র সিদ্ধান্ত গ্রহণ কমিটি থেকে বাদ পড়েন নিতিন

বিজেপি-র অভিভাবক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের সঙ্গে আজীবন যুক্ত নিতিন। এর আগেও সরকারের সমালোচনা করতে শোনা গিয়েছে তাঁকে। আজকের দিনে রাজনীতি ক্ষমতাপ্রদর্শন ছাড়া অন্য কিছু নয়, অনের বার রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন বলে সম্প্রতি নাগপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে মন্তব্য করেন নিতিন। এর পরই সিদ্ধান্তগ্রহণ কমিটি থেকে নাম বাদ পড়ে তাঁর। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এক্স অ্যাকাউন্ট আনব্লক করার নির্দেশ, দিল্লি হাইকোর্টে বড় জয় ককরোচ জনতা পার্টির
এক্স অ্যাকাউন্ট আনব্লক করার নির্দেশ, দিল্লি হাইকোর্টে বড় জয় ককরোচ জনতা পার্টির
Wayanad Landslide : টানেল সড়কের কাজ চলাকালীন ধস, বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা ; চলছে উদ্ধারকাজ
টানেল সড়কের কাজ চলাকালীন ধস, বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা ; চলছে উদ্ধারকাজ
Goa Congress Defection: আরও একটি নতুন রাজনৈতিক দল, এবার কংগ্রেস ভেঙে? ১০০ কোটির অপারেশন, বলছে হাতশিবির, তৃণমূল-AAP থেকেও গেলেন অনেকে
আরও একটি নতুন রাজনৈতিক দল, এবার কংগ্রেস ভেঙে? ১০০ কোটির অপারেশন, বলছে হাতশিবির, তৃণমূল-AAP থেকেও গেলেন অনেকে
Rural Tax in Bihar: গ্রামীণ এলাকায় কলের জল, রাস্তায় আলোর জন্য বাড়তি কর, প্রস্তাব দিল কেন্দ্র, বিহারের পাশাপাশি অন্য রাজ্যেও কি চালু হবে?
গ্রামীণ এলাকায় কলের জল, রাস্তায় আলোর জন্য বাড়তি কর, প্রস্তাব দিল কেন্দ্র, বিহারের পাশাপাশি অন্য রাজ্যেও কি চালু হবে?

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget