এক্সপ্লোর

Sitharaman on Currency Notes: দেশের অর্থনীতির হাল ফেরাতে কি অতিরিক্ত নোট ছাপাবে সরকার?

এদিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে, অতিরিক্ত নোট ছাপা সংক্রান্ত প্রশ্ন করেন এক সাংসদ। জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন...

নয়াদিল্লি: করোনা অতিমারীর সময় দেশে তৈরি হওয়া আর্থিক দুরবস্থা কাটিয়ে উঠতে অতিরিক্ত ব্যাঙ্ক নোট ছাপানোর কোনও পরিকল্পনা নেই। সোমবার সংসদে এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 

এদিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে, অর্থমন্ত্রীকে নোট ছাপা সংক্রান্ত প্রশ্ন করেন এক সাংসদ। জবাবে সীতারমণ বলেন, 'না'। তিনি জানান, দেশের জিডিপি (মোট অভ্যন্তরীণ উৎপাদন) ২০২০-২১ অর্থবর্ষে ৭.৩ শতাংশ সঙ্কোচন হয়েছে। যদিও, তিনি যোগ করেন, অর্থনীতির মৌলিক বিষয়গুলি এখনও মজবুত রয়েছে। 

তিনি বলেন, লকডাউন ক্রমশ প্রত্যাহার হওয়ার ফলে অর্থনীতির মৌলিক বিষয়গুলি মজবুত রয়েছে। আত্মনির্ভর ভারত মিশন ২০২০-২১ অর্থবর্ষের দ্বিতীয় দফায় আমাদের দেশের অর্থনীতি ক্রমশ পুনরুদ্ধারের পথে এগিয়ে চলেছে। 

চলতি বছরের মার্চ মাসে, সরকার সংসদে জানিয়েছিল, গত ২ বছরে দেশে ২ হাজারের নোট ছাপানো হয়নি। তৎকালীন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন, ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবর্ষে ২০০০ টাকার ব্যাঙ্কনোট ছাপানো হয়নি।

তিনি যোগ করেছিলেন, যে কোনও মূল্যের ব্যাঙ্কনোট ছাপানোর আগে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে পরামর্শ করে কেন্দ্র। মানুষ যাতে সহজে লেনদেন করতে পারেন, সে কারণে বিভিন্ন অঙ্কের নোটের সংখ্যায় সামঞ্জস্য রাখা হয়।

২০১৯ সালে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, ২০১৬-১৭ সালে ২ হাজার টাকার ৩৫৪.২৯ কোটি সংখ্যক নোট ছাপানো হয়েছে। ,তবে, ২০১৭-১৮ সালে ১১.১৫ কোটি ব্যাঙ্কনোট ছাপানো হয়। ২০১৮-১৯ সালে তা আরও কমে দাঁড়ায় ৪.৬৬ কোটি। 

এখানে বলে রাখা প্রয়োজন, ২০১৬ সালে নভেম্বর মাসে নোটবন্দি ঘোষণার পর দেশে ২ হাজার টাকার নোট চালু করা হয়। কালো টাকা ও জালনোট মোকাবিলা করতে সেই সময় পুরনো  ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়।

২ হাজার টাকা নোটের সঙ্গে নতুন ৫০০ টাকার নোটও চালু করা হয়। পরবর্তীকালে, ধাপে ধাপে  ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট বাজারে চালু করে রিজার্ভ ব্যাঙ্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tamil Nadu News : অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Prashant Kishor : BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের
BJP-র গড় 'ছিনিয়ে নিয়েই' প্রধানমন্ত্রীর উদ্দেশে বড় বার্তা প্রশান্ত কিশোরের

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget