এক্সপ্লোর

Omicron Variant: ডেল্টার চেয়ে তিন গুণ বেশি সংক্রমিত হতে পারে ওমিক্রন, সতর্কবার্তা কেন্দ্রের

Omicron in India: দেশে ওমিক্রন আক্রান্ত ছাড়াল ২০০। বড়দিন ও নববর্ষের আগে সতর্কবার্তা কেন্দ্রীয় সরকারের। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে সব রাজ্যকে চিঠি দিয়ে সব রাজ্যকে সতর্ক করে দেওয়া হল।

নয়াদিল্লি: দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন। আক্রান্তের সংখ্যা ক্রমশঃ বাড়ছে। এই পরিস্থিতিতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়ে সতর্ক করে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তিনি এই চিঠিতে লিখেছেন, ‘ডেল্টার চেয়ে অন্তত তিন গুণ বেশি সংক্রমিত হতে পারে ওমিক্রন। ফলে সংক্রমণ রোখার জন্য স্থানীয় ও জেলা স্তরে তথ্য বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কন্টেনমেন্ট সংক্রান্ত কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।’

দেশে দ্রুতহারে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২০০। এই পরিস্থিতিতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিল কেন্দ্র। স্বাস্থ্যসচিব চিঠিতে উল্লেখ করেছেন, ‘জেলা স্তরে নিয়মিত করোনা সংক্রমণ সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করতে হবে, অন্য ভৌগলিক অঞ্চলে যাতে ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করতে হবে, হাসপাতালে চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে হবে এবং তা কাজে লাগাতে হবে, আরও বেশি কর্মী নিয়োগ করতে হবে, কন্টেনমেন্ট জোনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে হবে, কন্টেনমেন্ট জোন সংক্রান্ত বিধিনিষেধ পালন করতে হবে। জেলা স্তরে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এমন একটি কৌশল নিতে হবে, যাতে একটি অঞ্চল থেকে অন্য অঞ্চলে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।’

এর আগে আজ স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ১২টি রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। দেশে ২০০ জনেরও বেশি ওমিক্রন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্র ও দিল্লিতে ৫৪ জন করে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তদের মধ্যে ৭৭ জন সুস্থ হয়ে উঠেছেন বা অন্য কোথাও চলে গিয়েছেন।

অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৫৬৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৫৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৩২। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার ৭ জনের।আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৫২ হাজার ১৬৪।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
App Cab Ban Demands: বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget