এক্সপ্লোর

Omicron Variant New Case:সন্ধের পর আরও ৭ সংক্রমণ, দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২

Omicron Variant New Case: বিকেল পর্যন্ত সবমিলিয়ে ২৫ জন ওমিক্রন আক্রান্ত বলে জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তার পর থেকে আরও সাত জনের ওমিক্রনে সংক্রমিত হওয়ার খবর মিলেছে। 

নয়াদিল্লি: ওমিক্রন সংক্রমণ ঘিরে উদ্বেগ বাড়লেও, সতর্কতা অবলম্বনে ঢিলেমি দেখা যাচ্ছে বলেই বিকেলেই সতর্ক করে কেন্দ্র। তার পর সন্ধ্যা গড়াতেই দেশে মোট ওমিক্রন সংক্রমিতের সংখ্যা ৩২-এ এসে ঠেকল। বিকেল পর্যন্ত সবমিলিয়ে ২৫ জন ওমিক্রন আক্রান্ত বলে জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তার পর থেকে আরও সাত জনের ওমিক্রনে সংক্রমিত হওয়ার খবর মিলেছে। 

শুক্রবার সন্ধ্যার পর যে সাত জন ওমিক্রন আক্রান্তের খবর মিলেছে, তাঁরা প্রত্যেকেই মহারাষ্ট্রের বাসিন্দা। এর মধ্যে তিন জন আবার খাস বাণিজ্যনগরী মুম্বইতে থাকেন। আক্রান্তদের মধ্যে তিন বছরের এক শিশুও রয়েছে। তাতে উদ্বেগ ধরা পড়েছে সর্বত্র। 

এ দিন বিকেলেই সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল। তিনি বলেন, ‘‘দেশে এখনও পর্যন্ত ২৫ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। তাঁদের প্রত্যেকের মধ্যেই মৃদু উপসর্গ দেখা গিয়েছে।’’

কোভিড সতর্কতা নিয়ে ঢিলেমি চোখে পড়ছে বলে এ দিন সতর্ক করেন নীতি আয়োগের স্বাস্থ্য বিবাগের সদস্য ভিকে পালও। তিনি বলেন, ‘‘মাস্কের ব্যবহার কমে আসায় সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। গোটা বিশ্বে ওমিক্রন ঘিরে যা পরিস্থিতি, তা যথেষ্টই উদ্বেগজনক। ঝুঁকি নিয়ে কাজ করে চলেছি আমরা। মনে রাখতে হবে,  টিকা এবং মাস্ক, দু’টিই সমান জরুরি।’’

গত মাসে দক্ষিণ আফ্রিকাতেই প্রথম ওমিক্রন সংক্রমণ ধরা পড়ে। ভারতে এখনও পর্যন্ত ৯৩ জন বিদেশ থেকে আসা যাত্রীর শরীরে করোনা ধরা পড়েছে, এর মধ্যে ৮৩ জন ঝুঁকিপূর্ণ দেশ থেকে এসেছেন এবং বাকি ১৩ জন অন্য দেশ থেকে এসেছেন বলে জানিয়েছে কেন্দ্র। 
একই সঙ্গে বলা হয়েছে, ২৪ নভেম্বর পর্যন্ত যেখানে শুধু দু’টি দেশে ওমিক্রনের প্রকোপ দেখা গিয়েছিল, এখন তা বেড়ে ৫৯ হয়েছে। সবমিলিয়ে ওমিক্রন ধরা পড়েছে ২ হাজার ৯৩৬ জনের শরীরে। ওমিক্রন সংক্রমণ বলে সন্দেহের তালিকায় রয়েছেন আরও ৭৮ হাজার ৫৪ জন। তাঁদের জিনোম সিকোয়েন্সিং-এর রিপোর্ট সামনে এলেই, সঠিক সংখ্যা জানা যাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget