এক্সপ্লোর

Politics of Hate: ‘আপনার নীরবতা বধির করে তুলছে সমাজকে’,সাম্প্রদায়িক হিংসায় মোদিকে খোলা চিঠি প্রাক্তন আমলাদের

Politics of Hate: মোদির উদ্দেশে লেখা ওই খোলা চিঠিতে স্বাক্ষর রয়েছে দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজীব জং, প্রাক্তন জাতীয় উপদেষ্টা শিবশঙ্কর মেনন, প্রাক্তন বিদেশ সচিব সুজাতা সিংহ-সহ ১০৮ জনের। 

নয়াদিল্লি: একের পর এক হিংসার ঘটনা সামনে এসেছে গত কয়েক দিনে। তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) খোলা চিঠি দেশের ১০০-র বেশি প্রাক্তন আমলার। ‘ঘৃণার রাজনীতি’তে (Hate Politics) ইতি টানতে প্রধানমন্ত্রীকে আর্জি জানিয়েছেন তাঁরা। মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতেই ঐকান্তিক প্রচেষ্টায় এই ঘৃণার রাজনীতি চালিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের। 

১০৮ আমলার খোলা চিঠি মোদিকে

মোদির উদ্দেশে লেখা ওই খোলা চিঠিতে স্বাক্ষর রয়েছে দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নাজীব জং, প্রাক্তন জাতীয় উপদেষ্টা শিবশঙ্কর মেনন, প্রাক্তন বিদেশ সচিব সুজাতা সিংহ, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জিকে পিল্লাই, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রধান সচিব টিকেএ নায়ার-সহ মোট ১০৮ জনের। 

আরও পড়ুন: Prashant Kishor: দখলদারি থেকে সরতে নারাজ নেতৃত্ব! কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত ফেরালেন প্রশান্ত

ওই চিঠিতে লেখা হয়েছে, ‘ঘৃণায় পরিপূর্ণ এক ধরনের ধ্বংসাত্মক উন্মত্ততা লক্ষ্য করছি আমরা, তাতে শুধুমাত্র মুসলিম বা অন্য সংখ্যালঘু সম্প্রদায়ই বলি হচ্ছে না, বলি হচ্ছে দেশের সংবিধান নিজেই। প্রাক্তন আমলা হিসেবে এ ভাবে প্রতিক্রিয়া জানাতে অভ্যস্ত নই আমরা। কিন্তু যে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের পূর্বপুরুষরা দেশের সাংবিধানিক পরিকাঠামোকে দাঁড় করিয়েছিলেন,  চোখের সামনে তা গুঁড়িয়ে যেতে দেখে মুখ খুলতে, ক্ষোভ জানাতে বাধ্য হচ্ছি আমরা। ’’

সংখ্যালঘু সম্প্রদাের প্রতি হিংসার ঘটনা বৃদ্ধিতেও উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন আমলারা। তাঁদের কথায়, ‘দেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে মুসলিমদের উপর ঘৃণামিশ্রিত হিংসার ঘটনা যে ভাবে উত্তরোত্তর বেড়ে চলেছে, গত কয়েক বছরে অসম, দিল্লি, গুজরাত, হরিয়ানা, কর্নাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো রাজ্য, যেখানে কিনা বিজেপি ক্ষমতায় রয়েছে , সেখানে আতঙ্ক অন্য মাত্রা পেয়েছে। এ ব্যাপারে একমাত্র ব্যাতিক্রম দিল্লি (সেখানে পুলিশকে কেন্দ্রই নিয়ন্ত্রণ করে)।’

নীরবতা নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন

চিঠিতে আমলারা জানিয়েছেন, বর্তমানে সাংবিধানিক নৈতিকতাই শুধু নয়, ভারতের সামাজিক পরিকাঠামোর উপরই বিপদের খাঁড়া ঝুলছে। দেশের সংবিধানে যেখানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণের কথা বাল হয়েছে, তাকে আজ ছিঁড়ে কুটি কুটি করে ফেলা হচ্ছে। এই ঝুঁকিপূর্ণ সময়ে প্রধানমন্ত্রীর নীরবতা সমাজকে বধির করে তুলছে। 

সেরা শিরোনাম

Indian Air Force: অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
CJP Protest : 'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget