এক্সপ্লোর

Panama Papers Leak Case:ঐশ্বর্য রাইয়ের পর এবার অভিষেক বচ্চনকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি

Panama Papers Leak Case:জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় বেশ কয়েকটি ক্ষেত্রে জবাব দিতে গিয়ে ইতস্তত করেন ঐশ্বর্য। বিদেশি কোম্পানি সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাবার কোম্পানি ছিল। বাবা জানতেন।

মুম্বই: ঐশ্বর্য রাই বচ্চনের পর এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)   তাঁর স্বামী অভিষেক বচ্চনকে জিজ্ঞাসাবাদ করতে পারে। ইডি সূত্রে প্রাপ্ত খবরে এ কথা জানা গেছে। গতকালই ঐশ্বর্যকে জিজ্ঞাসাবাদের জন্য করেছিল ইডি। তাঁকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে।  ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে পানামাকাণ্ডে ঐশ্বর্যের বয়ান রেকর্ড করা হয়। আয়কর ফাঁকির অভিযোগে পানামা পেপার্সে ৫০০ ভারতীয়ের নাম রয়েছে। পানামা পেপার্সে নাম থাকার অভিযোগের প্রেক্ষিতেই বচ্চন পরিবারের তারকা গৃহবধূকে এই জিজ্ঞাসাবাদ করা হয়। এবার ঐশ্বর্যর বয়ানের ভিত্তিতে তাঁর স্বামী অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইডি অভিষেকের কাছে জানতে চাইতে পারে যে, সোওয়া পাঁচ লক্ষ পাউন্ড কোথায় ও কিভাবে খরচ করা হল? তিনি কি এ ব্যাপারে আয়কর বিভাগ বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে তথ্য দিয়েছিলেন?

সোমবার সিনে দুনিয়ার একেবারেই বাইরে বাস্তবিক দুনিয়ায় প্রথমবার তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হয়েছিলেন ঐশ্বর্য রাই।  

জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় বেশ কয়েকটি ক্ষেত্রে জবাব দিতে গিয়ে ইতস্তত করেন ঐশ্বর্য। বিদেশি কোম্পানি সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাবার কোম্পানি ছিল। বাবা জানতেন। জিজ্ঞাসাবাদের সময় ঐশ্বর্যকে নথিও দেখানো হয়। বিদেশি কোম্পানি এমিক পার্টনার্স লিমিটেডের কাগজপত্রে তাঁর স্বাক্ষরও রয়েছে। ওই কোম্পানির বিদেশি বিজনেস কোম্পানি নম্বর ৬২১৪৪৮ ছিল।  ২০০৪-এর ২৮ অক্টোবর এই কোম্পানি খোলা হয়েছিল। কোম্পানির অর্থের উৎস নিয়েও অভিনেত্রীকে প্রশ্ন করে ইডি। ঐশ্বর্যর কাছ থেকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও চাওয়া হয়।

ঐশ্বর্যর বাবা ২০১৭ সালে প্রয়াত হন। ঐশ্বর্যর বয়ানের ভিত্তিতে ইডি শীঘ্রই অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।  জিজ্ঞাসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও বয়ানের ক্রস চেকিং শুরু করা হয়েছে। বয়ান খতিয়ে দেখার পর ইডি-র প্রধান কার্যালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জানা গেছে. ইডি-র দফতরে এসে ঐশ্বর্য কিছু নথিপত্রও জমা দিয়েছেন।

উল্লেখ্য, পানামা পেপার্সে সারা বিশ্বের বেশ কিছু নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের নাম সামনে এসেছিল, যাঁরা দেশের বাইরে বিদেশি কোম্পানিতে অর্থ লগ্নি করেছিলেন বলে অভিযোগ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
Kolkata Airport : উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget