এক্সপ্লোর

PIB Fact Check: বাড়িতে কল খুললেই সুরাধারা! ‘চিল গাইজ’, ‘জনমোহিনী’ প্রকল্পের সত্যতা জানাল কেন্দ্র

Liquor Laws: একটি সোশ্যাল মিডিয়া পোস্ট (Viral Post) ঘিরে জল্পনার সূত্রপাত।

নয়াদিল্লি: বাড়ি বাড়ি পাইপলাইনে পৌঁছে গিয়েছে জল, বিদ্য়ুৎ। মেট্রো শহরগুলিতে একে একে পাইপলাইনে পৌঁছে যাচ্ছে রান্নার গ্যাসও। তাই পাইপলাইনে মদের ফোয়ারা ছুটতে পারে জেনে আশায় বুক বাঁধছিলেন সুরাপ্রেমীরা (Liquor Pipeline)। কিন্তু তাঁদের আশাহত করল কেন্দ্রীয় সরকার। আবেগে ভেসে না গিয়ে তাঁদের মাথা এবং কলজে ঠান্ডা রাখার পরামর্শ দিল তারা। 

বাড়িতে কল খুললেই ঝরে পড়বে মদ!

একটি সোশ্যাল মিডিয়া পোস্ট (Viral Post) ঘিরে জল্পনার সূত্রপাত। সম্প্রতি ট্যুইটারের একটি হ্যান্ডল থেকে সরকারি বিজ্ঞপ্তির আদলে লেখা একটুকরো নথি ছড়িয়ে পড়ে সর্বত্র, যার শিরোনাম ছিল, ‘মদের পাইপলাইনের জন্য আবেদন গ্রহণ করবে সরকার’। ওই নথিতে হিন্দিতে লেখা ছিল , ‘প্রত্যহ যাঁরা মদ্যপান করেন, তাঁদের বাড়িতে পাইপলাইন মারফত মদের সংযোগ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আগ্রহী ব্যক্তিরা প্রধানমন্ত্রীর দফতরের নামে ১১ হাজার টাকা ডিম্যান্ড ড্রাফ্ট জমা দিয়ে আবেদন জানাতে পারবেন’ (Liquor Connection)।

শুধু তাই নয়, মদের পাইপলাইন বসানোর আগে, আবেদনকারী ব্যক্তির বাড়ির সমীক্ষা করে দেখা হবে বলেও লেখা ছিল ওই নথিতে। জানানো হয় যে, সমীক্ষায় সবকিছু ঠিক থাকলে, বিদ্যুতের মিটারের সঙ্গে সংযুক্ত করে মদের পাইপলাইন বসানো হবে। যিনি যেমন মদ্যপান করবেন, সেই অনুযায়ী মিটার দেখে বিল তৈরি করা হবে। 

আরও পড়ুন: India News: অন্তর্বাস খুলে বসতে হল নিট-পরীক্ষায়, অভিযোগে উত্তাল কেরল

বলা বাহুল্য, মুহূর্তের মধ্যে ওই পোস্ট ছড়িয়ে পড়ে সর্বত্র। কী ভাবে ডিম্যান্ড ড্র্যাফ্টে টাকা পাঠানো যাবে, কত দিনের মধ্যে বাড়ির সমীক্ষা হবে এবং পাইপলাইন বসাতে কতদিন সময় লাগবে, প্রশ্নবাণ ধেয়ে আসতে থাকে চারিদিক থেকে। সরকারি আধিকারিকদের কানে সে খবর পৌঁছতে সময় লাগেনি। তাতেই সোমবার প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে বিজ্ঞপ্তিটিকে বুয়ো ঘোষণা করে সাফাই দেওয়া হয়।

জনগণকে আবেগ নিয়ন্ত্রণে রাখার আর্জি

সোমবার ট্যুইটারেই বিষয়টির সত্যতা প্রকাশ করে পিআইবি (PIB)। ভুয়ো বিজ্ঞপ্তিটি তুলে ধরে কিছুটা ব্যাঙ্গাত্মক সুরেই লেখা হয়, ‘ঠান্ডা হোন সকলে, এত উচ্চাশা ঠিক নয়।‘ আরও একধাপ এগিয়ে পিআইবি-র তরফে ‘ওয়েলকাম’ ছবিতে নানা পটেকরের অভিনীত জনপ্রিয় চরিত্র উদয়ের ছবি জুড়ে দেওয়া হয়। সঙ্গে উদয়ের সেই বিখ্যাত সংলাপ ‘কন্ট্রোল’। অর্থাৎ আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন আমজনতা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
One Officer One Car : জনগণের টাকা অপচয় নয়, এবার 'এক অফিসার, এক গাড়ি' নীতি আনল সরকার
জনগণের টাকা অপচয় নয়, এবার 'এক অফিসার, এক গাড়ি' নীতি আনল সরকার

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget