এক্সপ্লোর

PM Modi : করোনা-প্রভাব কাটিয়ে দৃঢ়ভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারতের অর্থনীতি : মোদি

করোনার প্রভাব কাটিয়ে উঠছে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে সেই সুরই শোনা গেল।

আমেদাবাদ : করোনার জেরে ব্যাপকভাবে ধাক্কা খায় দেশের অর্থনীতি। অনেকে কর্মহীন হয়ে পড়েন, কারও কারও রোজগার কমে যায়। এবার সেই প্রভাব কাটিয়ে উঠছে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যে সেই সুরই শোনা গেল। করোনার প্রভাব থেকে ভারতের অর্থনীতি দ্রুত বেরিয়ে এসেছে। এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, অতিমারির সময় যখন বিশ্বের বড় বড় দেশগুলি নিজেদের অর্থনীতি বাঁচানোর লড়াই লড়ছে, সেই সময় ভারত সংস্কারে নিযুক্ত ছিল। করোনায় ভারত সহ গোটা বিশ্বের অর্থনীতি ধাক্কা খেয়েছে। কিন্তু, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা দ্রুত প্রভাব কাটিয়ে উঠেছে। আজ একটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনের পর ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যখন গোটা বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়ে পড়েছিল, তখন আমরা প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ প্রকল্পের উদ্বোধন করেছিলাম। এই প্রকল্পকে এখন বস্ত্র শিল্পেও প্রসারিত করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বস্ত্র শিল্প এবং সুরাতের মতো শহরগুলি উপকৃত হবে। প্রসঙ্গত, মঙ্গলবার ভারতের অর্থনীতির বৃদ্ধি সংক্রান্ত নথি প্রকাশ করে ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস। যাতে এই অর্থবর্ষের এপ্রিল-জুন ত্রৈমাসিকে অর্থনৈতিক বৃদ্ধি দেখা গেছে ২০.১ শতাংশ। 

প্রসঙ্গত, করোনা-লকডাউনের ধাক্কা সামলে ভারতীয় অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে সম্প্রতি। ২০২০-২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায়, ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি ৫ লক্ষ ৪২ হাজার কোটি টাকারও বেশি। শতাংশের বিচারে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বা মোট দেশীয় উৎপাদনের বৃদ্ধির হার ২০.১ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি ছিল ২৬ লক্ষ ৯৫ হাজার ৪২১ কোটি। ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে তার পরিমাণ দাঁড়িয়েছে ৩২ লক্ষ ৩৮ হাজার ২০ কোটিতে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, এটি একটি উল্লেখযোগ্য পুনরুদ্ধার। কারণ, করোনা লকডাউনের ফলে গত অর্থবর্ষের এই সময়ে বৃদ্ধির হার মাইনাস ২৪.৪ (-২৪.৪) শতাংশ ছিল। যা অত্যন্ত হতাশাজনক ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Abhijeet Dipke : 'বিজেপিতে যোগ দিন, নাহলে আপনার বাবা-মা...', অভিজিৎকে হুমকির অভিযোগ; '১৬ দিন আত্মীয়ের বাড়িতে আশ্রয়'
'বিজেপিতে যোগ দিন, নাহলে আপনার বাবা-মা...', অভিজিৎকে হুমকির অভিযোগ; '১৬ দিন আত্মীয়ের বাড়িতে আশ্রয়'
Crime News: খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget