এক্সপ্লোর

PM Modi: দীপাবলিতে জওয়ানদের নিজে হাতে মিষ্টি খাওয়ালেন মোদি

PM Modi in Kargil: এবারও দীপাবলি উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেলেন সেনাদের কাছে। জওয়ানদের নিজে হাতে মিষ্টি খাইয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: জওয়ানদের নিজে হাতে মিষ্টি খাইয়ে দিলেন মোদি (PM Modi)।উল্লেখ্য, আলোর উত্সবের আনন্দ ভাগ করে নিলেন তিনি।  প্রতিবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিনটায় তিনি পৌঁছে যান সেইসব অতন্দ্র প্রহরীদের কাছে, যাঁদের সৌজন্যে আমরা নিশ্চিন্তের ঘুম ঘুমোই। পরিবার থেকে অনেক অনেক দূরে থাকা মানুষগুলোর পাশে দাঁড়ান দেশের প্রধানমন্ত্রী। উৎসাহ দেন তাঁদের। উৎসবের ছোঁয়া পৌঁছে দেন সীমান্তের প্রহরীদের কাছে। এবারও তার অন্যথা হল না। এবারও দীপাবলি উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেলেন সেনাদের কাছে।  জওয়ানদের ( Soldiers ) নিজে হাতে মিষ্টিমুখ করালেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরের জন্য় নানা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ভারতীয় সেনার জওয়ানরা। ছিল গানের অনুষ্ঠানও। সেখানেই একেবারে অন্যরূপে দেখা গেল প্রধানমন্ত্রীকে। দেশাত্মবোধক গান গাইলেন জওয়ানরা। তাঁদের পাশে দাঁড়িয়ে গান শুনলেন প্রধানমন্ত্রী। গানের সঙ্গে হাততালি দিয়ে তাল মেলালেন মোদি। জওয়ানদের উৎসাহিতও করলেন। সেই ভিডিও শেয়ার করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট থেকে।

 

উল্লেখ্য, কোনও উৎসবেই পরিবারের পাশে থাকতে পারেন না আমাদের জওয়ানরা। তাঁদের জন্য, তাঁদের পাশে থাকতে দীপাবলি উৎসব দেশের সেনা জওয়ানদের সঙ্গে কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারও তার ব্যতিক্রম হল না। সোমবার তিনি পৌঁছেছেন কার্গিলে।কার্গিলে বক্তব্য রাখার সময় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন তিনি। তিনি বলেন, 'দীপাবলির অর্থ আতঙ্কের অবসান। কার্গিল সেটা সম্ভব করেছে। কার্গিলে আমাদের বাহিনী আতঙ্কের নাশ করেছে।' তাঁর বক্তব্যে উঠে এসেছে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে ভারতের জয়ের কথা।

আরও পড়ুন, গুয়াহাটির কামাখ্যা মন্দিরে মায়ের সাড়ম্বর আরাধনা, পুজো ও যজ্ঞ দেখতে ভক্তদের ভিড়

 প্রতিবছর জওয়ানদের সঙ্গেই দীপাবলি উদযাপন করেন তিনি। নরেন্দ্র মোদি প্রথমবার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতি বছর সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে, নরেন্দ্র মোদি ২০১৪ সালে সিয়াচেন সফরে যান দীপাবলিতে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় দুবার সৈন্যদের সাথে উত্সব উদযাপন করেছিলেন তিনি।  সোমবার দেশবাসীকে দীপাবলির শুভকামনা জানান তিনি। লেখেন, ' সবাইকে দীপাবলির শুভেচ্ছা। দীপাবলি উজ্জ্বলতা এবং আলোকের সঙ্গে জড়িত। এই শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও মঙ্গল চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। আমি আশা করি , আপনি পরিবার এবং বন্ধুদের সঙ্গে সুন্দরভাবে দীপাবলি উদযাপন করবেন' 

 

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget