এক্সপ্লোর

Modi News: জি-২০ শীর্ষবৈঠকের অপেক্ষায় প্রধানমন্ত্রী, চিঠি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে

PM Writes To Indonesian President: জি-২০ শীর্ষবৈঠকের অপেক্ষায় রয়েছেন, চিঠি লিখে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঈদ অল-আধার শুভেচ্ছা জানিয়ে এদিন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোকে একটি ব্যক্তিগত চিঠি লেখেন ভারতের প্রধানমন্ত্রী।

জাকার্তা: জি-২০ (G-20) শীর্ষবৈঠকের অপেক্ষায় রয়েছেন, চিঠি (letter) লিখে ইন্দোনেশিয়ার (indonesia) প্রেসিডেন্টকে (president) এমনই জানালেন প্রধানমন্ত্রী (prime minister) নরেন্দ্র মোদী (narendra modi)। ঈদ অল-আধার শুভেচ্ছা জানিয়ে এদিন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোকে একটি ব্যক্তিগত চিঠি লেখেন ভারতের প্রধানমন্ত্রী। সঙ্গে জানান, চলতি বছরের শেষে উইডোডোর দেশে আয়োজিত জি-২০ শীর্ষবৈঠকে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছেন তিনি।  

কী লেখা চিঠিতে? 

ইন্দোনেশিয়ায় ভারতের দূতাবাস বিবৃতি দিয়ে চিঠির বিষয়বস্তুর কথাও জানিয়েছে। ভারতের ২০ কোটি মুসলিম নাগরিক যে ঈদ অল-আধায় ভালোবাসা, করুণা, ত্য়াগ ও ক্ষমার মতো বিশ্বজনীন আদর্শকে উদযাপন করেন সে কথা লিখেছেন প্রধানমন্ত্রী। সঙ্গে বার্তা, জি-২০ শীর্ষবৈঠক উপলক্ষ্যে ইন্দোনেশিয়া সফরের অপেক্ষায় রয়েছেন নরেন্দ্র মোদী। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল, ডিসেম্বরের শীর্ষবৈঠকেই জি-২০-র সভাপতিত্ব করার কথা ভারতের।  

ফিরে দেখা...

২০১৮ সালের মে মাসে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফরের সময় সুনির্দিষ্ট কৌশলগত সম্পর্ক তৈরি হয়। সে বছরই ভারতের প্রজাতন্ত্র দিবসের উদযাপনে প্রধান অতিথি হয়ে নয়াদিল্লি আসেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো। আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে বাণিজ্যে  ভারতের দ্বিতীয় বৃহত্তম পার্টনার ইন্দোনেশিয়া। অন্তত সাড়ে আট হাজার ভারতীয় সে দেশের নানা ধরনের পেশায় জড়িত। ইতিহাসগত ভাবেও দুদেশের সাংস্কৃতিক যোগাযোগ যথেষ্ট শক্তিশালী। স্বাভাবিক ভাবেই ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কের রসায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা ইন্দো প্যাসিফিক অঞ্চলে। আন্তর্জাতিক মহলের বড় অংশ সেই রসায়নের দিকে নজর রাখে। 

গত বছর জি-সেভেন শীর্ষবৈঠকের পাশাপাশি বৈঠক করেছিলেন মোদী-উইডোডো। আবার চলতি মাসের গোড়ায় জি-২০ জোটভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের নিয়ে সম্মেলনের আয়োজন করেছিল ইন্দোনেশিয়া। রাশিয়া, আমেরিকা, চিন, নেদারল্যান্ডস-সহ একাধিক দেশের বিদেশমন্ত্রীরা যোগ দেন তাতে।  এবার জি-২০ শীর্ষবৈঠকের প্রহর গোনা। চিঠি লিখে সে ব্যাপারে নিজের অপেক্ষার কথা জানিয়েও দিলেন ভারতের প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন:গোয়ায় কংগ্রেসের ঘর ভাঙতে উদ্যত বিজেপি! ৬ বিধায়কের দলবদলের জল্পনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Crime News : বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget