এক্সপ্লোর

PM Modi Mann ki Baat: ‘করোনা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে’, মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জানিয়ে দেন, ‘বিনামূল্যের টিকাকরণ কর্মসূচি চলবে দেশ...’

নয়াদিল্লি: দেশে ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা। প্রতিদিন দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড হচ্ছে। এমনকী, বিশ্বেও সর্বকালীন রেকর্ড গড়ছে করোনাভাইরাস। 

এই পরিস্থিতিতে 'মন কি বাত' অনুষ্ঠানে করোনা মোকাবিলার কথা উঠে এল নরেন্দ্র মোদির বক্তব্যে। প্রধানমন্ত্রীর মতে, এটা দেশবাসীর কাছে ধৈর্য্যের পরীক্ষা। 

মোদি বলেন, ‘করোনা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে, তারও পরীক্ষা নিচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা অনেকের প্রিয়জনকে কেড়ে নিয়েছে। করোনার বিরুদ্ধে লড়াই জিততেই হবে। 

দেশে করোনা সঙ্কট মোকাবিলা করতে কেন্দ্র ও রাজ্যগুলিকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। 

মোদি বলেন, রাজ্যগুলিকে সহযোগিতার আবেদন করছি। কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করতে হবে। 

করোনাকে ভয় না পেয়ে মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দেন মোদি। বলেন, ‘ভয় পাবেন না, সচেতন থাকুন, বিশেষজ্ঞদের কথা মেনে চলুন।’

তিনি জানিয়ে দেন, ‘বিনামূল্যের টিকাকরণ কর্মসূচি চলবে দেশ।’

দেশে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনার দ্বিতীয় ঢেউ। ফের বিশ্বে সর্বকালীন রেকর্ড গড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। দৈনিক মৃত্যুর সংখ্যাতেও রেকর্ড ভারতের। একদিনে মৃত্যুর সংখ্যা তিনহাজার ছুঁইছুঁই।  

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৯ হাজার ৬৯১ জন। শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬। শুক্রবার করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন। 
অর্থাত্‍, প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।   

দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৬৭ জনের। শনিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৬২৪। শুক্রবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ২৬৩। এক্ষেত্রেও প্রতিদিনই বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা।  

ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৯২ হাজার ৩১১ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার ১৭২।  অ্যাকটিভ কেসের সংখ্যা ২৬ লক্ষ ৮২ হাজার ৭৫১।   

এই পরিস্থিতিতে এদিন মোদির মন কি বাত অনুষ্ঠানকে কটাক্ষ করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। সিস্টেম ব্যর্থ। ট্যুইটারে লেখেন, "এখন জনগণের কথা শুনুন। এটাই এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সঙ্কটের সময় সকল দেশবাসীকে দায়িত্বশীল হতে হবে। আমি আমার কংগ্রেসের সহকর্মীদের বলছি, রাজনৈতিক কর্মসূচি ছেড়ে মানুষকে সাহায্য করুন, যাতে তাঁদের দুঃখ-কষ্ট কিছুটা হলেও কমানো যায়। এটাই কংগ্রেস পরিবারের ধর্ম।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget