এক্সপ্লোর

Pulwama Encounter: জম্মু কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টার, নিহত ২ আল-বদর জঙ্গি

Al-Badr Terrorists Killed: জম্মু কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টার। নিহত দুই স্থানীয় জঙ্গি। উদ্ধার দুটি একে-৪৭ রাইফেল। নিহতরা জঙ্গি সংগঠন আল-বদরের সদস্য। রাতভর চলে গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গির।

শ্রীনগর: জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামায় (Pulwama) গুলির লড়াইয়ে খতম দুই স্থানীয় জঙ্গি। উদ্ধার হয়েছে দু’টি একে-৪৭ রাইফেল। নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, নিহতরা জঙ্গি সংগঠন আল-বদরের (Al-Badr) সদস্য।

গুলির লড়াইয়ে নিহত ২ জঙ্গি

পুলিশ জানিয়েছে, দুই জঙ্গির বিরুদ্ধে চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা চালানোর অভিযোগ ছিল। গতকাল পুলওয়ামার মিত্রিগাম এলাকায় ওই জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে অঞ্চলটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করা হয়। সেই সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরা। কয়েক রাউন্ড গুলি চালানোর পর সাধারণ মানুষকে সেখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই বন্ধ রাখেন নিরাপত্তারক্ষীরা। সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার পর ফের শুরু হয় গুলির লড়াই। রাতভর চলে গুলির লড়াই, শেষপর্যন্ত মৃত্যু হয় দুই জঙ্গির।  

নিহত আল-বদর জঙ্গি

কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, নিহত জঙ্গিদের পরিচয় জানা গিয়েছে। তাদের নাম আইয়াজ হাফিজ ও শাহিদ আয়ুব। তারা দু’জনেই আল-বদর জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। তারা বহিরাগত শ্রমিকদের উপর হামলার ঘটনার সঙ্গে যুক্ত ছিল। তাদের কাছ থেকে দু’টি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।

আহত মালদার দুই বাসিন্দা

এর আগে গত শুক্রবার জম্মুতে সিআইএসএফ-এর বাসে হামলা চালাল জঙ্গিরা। মৃত্যু হয় সিআইএসএফ-এর এক এএসআই-এর। বারামুলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় পাঁচ জঙ্গির। অন্যদিকে, শ্রীনগরের কাছে বদগামে জঙ্গিদের গুলিতে আহত হন এই রাজ্যের দুই নাগরিক। আহতরা হলেন নাজিবুল আলম ও আনিকুল ইসলাম। আনিকুলের বাড়ি মালদার চাঁচলের চন্দ্রপাড়ায় আর নাজিবুলের বাড়ি চাঁচলেরই জালালপুরে। ভাল মজুরির আশায় দু’জনেই আপেল গাছের পরিচর্যার কাজ করতে কাশ্মীরে পাড়ি দিয়েছিলেন। বদগামে একই ভাড়া বাড়িতে দুজন থাকতেন। আনিকুলের মাথায় ও কাঁধে গুলি লাগে। নাজিবুলের গুলি লেগেছে হাতে ও কাঁধে। তাঁরা কাশ্মীর থেকে রাজ্য়ে ফিরেছেন। এখন এখানেই তাঁদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shahzad Poonawala : 'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল
'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?
CM Suvendu Adhikari: জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "SIR-এ যে ২৭ লক্ষ নাম বিবেচনাধীন ছিল.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget