এক্সপ্লোর

CM Bhagwant Mann Wedding: দাম্পত্য নয়, পঞ্জাবকে বেছে নিয়েছিলেন, বিচ্ছেদের ৬ বছর পর ফের সাতপাকে বাঁধা পড়ছেন ভগবন্ত

Bhagwant Mann: ভগবন্তের প্রথম স্ত্রীর নাম ইন্দরপ্রীত। ২০১৫ সালে পারস্পরিক সম্মতিতে আইনি বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা।

চণ্ডীগড়: রাজনীতিতে চমকপ্রদ উত্থান ঘটে গিয়েছে আগেই। এ বার ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান (Bhagwant Mann)। বৃহস্পতিবার, ৭ জুলাি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। ছ'বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে ভগবন্তের। দ্বিতীয় বারের জন্য দাম্পত্যজীবনে প্রবেশ করতে চলেছেন তিনি (Bhagwant Mann Wedding)। 

রাত পোহালেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী

এমবিবিএস পাশ, পেশায় চিকিৎসক গুরপ্রীত কউরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন ভগবন্ত। চণ্ডীগড়ে বিয়ের অনুষ্ঠান বসছে। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল বিয়েতে আমন্ত্রিত। এ ছাড়াও, পরিবার এবং কাছের বন্ধুবান্ধুরা উপস্থিত থাকবেন বিবাহ অনুষ্ঠানে। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর মা এবং বোনের উপরই দ্বিতীয় বার পাত্রী খোঁজার ভার ছেড়ে দিয়েছিলেন ভগবন্ত। গুরপ্রীত তাঁদেরই পছন্দ বলে জানা গিয়েছে। 

ভগবন্তের প্রথম স্ত্রীর নাম ইন্দরপ্রীত। ২০১৫ সালে পারস্পরিক সম্মতিতে আইনি বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। তাঁদের দুই সন্তান, এক ছেলে, দিলশান, এক মেয়ে সিরত। বিবাহবিচ্ছেদের পর ইন্দরপ্রীত দুই সন্তানকে নিয়ে আমেরিকা চলে যান। 

আরও পড়ুন: Pasmanda Muslims: বিরোধী ভোটে ভাগ বসানোই লক্ষ্য, ২০২৪-এ অনগ্রসর মুসলিম ভোটে নজর বিজেপি-র! জাতীয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত

প্রথম বিয়ে ভেঙে যাওয়ায় একসময় ভেঙে পড়েছিলেন ভগবন্ত। কয়েক বছর আগে ফেসবুকে নিজের মনের কথা তুলে ধরেছিলেন তিনি। তাতে ভগবন্ত জানান, দুই পরিবারের মধ্যে একটিকে বেছে নিতে হত আমাকে। আমি পঞ্জাবকে বেছে নিই। তবে বিচ্ছেদের পরও ভগবন্ত এবং ইন্দরপ্রীত প্রকাশ্যে কখনও কাদা ছোড়াছুড়িতে যাননি। বরং সম্পর্ক ভেঙে গেলেও, পরস্পরকে আগের মতোই সম্মান করেন বলে জানান দু'জনেই।

তবে সন্তানের থেকে দূরে থাকা নিয়ে একসময় আফশোসও করতে দেখা যায় ভগবন্তকে। তিনি জানান, পরিবারকে সময় দেননি কখনও। তাই সব কিছু হাতের বাইরে চলে গিয়েছে। ফোনে ছেলেমেয়ে তাঁর সঙ্গে সে ভাবে কথা বলেন না বলে জানান ভগবন্ত। 

দেখাশোনা করে বিয়ে, পরিবারের পছন্দেই সায় ভগবন্তের

কৌতূক অভিনেতা থেকে রাজনীতিতে ভগবন্তের উত্থান রীতিমতো চমকপ্রদ। ২০১১ সালে পিপলস পার্টি অফ ইন্ডিয়ায় শামিল ছিলেন তিনি।  সে বার লেহরা থেকে পরাজিত হন তিনি। ২০১৪ সালে সঙ্গরুর আসনে দাঁড়াতে আম আদমি পার্টিতে যোগদান। ২০১৪ সালে লোকসভার সাংসদ নিযুক্ত হন। ২০২১-এ জনগণের রায়ে ভগবন্তকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বেছে নেন কেজরিওয়াল। 

সেরা শিরোনাম

Supreme Court: কাউন্টার থেকে টিকিট কিনলে বিমা বাধ্যতামূলক, রেলকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, যাত্রীসুরক্ষায় জোর দিতে বলা হল
কাউন্টার থেকে টিকিট কিনলে বিমা বাধ্যতামূলক, রেলকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, যাত্রীসুরক্ষায় জোর দিতে বলা হল
Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Cockroach Janta Party: সৌরভ-আশুতোষের গ্রেফতারিতে মোদিকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের, বললেন, ‘প্রধানমন্ত্রী পদের যোগ্যই নন’
সৌরভ-আশুতোষের গ্রেফতারিতে মোদিকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের, বললেন, ‘প্রধানমন্ত্রী পদের যোগ্যই নন’
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....

ভিডিও

South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget