এক্সপ্লোর

পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যে বিএসএফের অধিকার ক্ষেত্রের সীমা বাড়ল, কড়া আপত্তি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দফতরের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে  আলোচনা শুরু হয়েছে। পাক সীমান্ত সংলগ্ন রাজ্য পঞ্জাব ইতিমধ্যেই এ ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছে।

 

নয়াদিল্লি ও চণ্ডীগড়: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর অধিকার ক্ষেত্রের পরিধি বাড়িয়েছে। এখন থেকে বিএসএফ আধিকারিকরা পশ্চিমবঙ্গ, পঞ্জাব, অসমে সীমান্ত থেকে ৫০ কিলোমিটার এলাকা পর্যন্ত পর্যন্ত গ্রেফতারি, তল্লাশি ও বাজেয়াপ্ত করতে পারবেন। আগেও বিএসএফ আধিকারিকরা তা করতে পারতেন। কিন্তু এই তিন রাজ্যে তাঁদের এই ক্ষমতার পরিধি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ছিল। এখন থেকে সেই সীমা বাড়ানো হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দফতরের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে  আলোচনা শুরু হয়েছে। পাক সীমান্ত সংলগ্ন রাজ্য পঞ্জাব ইতিমধ্যেই এ ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছে। মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী ট্যুইট করে বলেছেন, আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া ৫০ কিলোমিটার পরিধির মধ্যে বিএসএফ-কে অতিরিক্ত অধিকার দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের এই এক তরফা সিদ্ধান্তের কড়া নিন্দা করছি। এটা সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর সরাসরি আক্রমণ। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানাচ্ছি। 

কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, বিএসএফ এখন থেকে সীমান্ত থেকে ৫০ কিমি এলাকায় মাদক চালান রুখতে তল্লাশি ও বাজেয়াপ্তকরণের কাজ চালাতে পারবে। এর আগে এই সীমা ১৫ কিলোমিটারের মধ্যে সীমিত ছিল। যদিও বিএসএফ ১০০ মিটার পরিসরেই এই কাজ করত। বিএসএফের এই অধিকার ক্ষেত্রে বাড়ানো নিয়ে পঞ্জাবের কংগ্রেস নেতারা প্রশ্ন তুলেছেন। এই সিদ্ধান্ত রাজ্যে অধিকার সীমায় কেন্দ্রে হস্তক্ষেপ হিসেবে অভিযোগ করা হচ্ছে। 

কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ও সাংসদ মণীষ তিওয়ারি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্ত নিয়ে ট্যুইট করে বলেছেন, এমনটা হলে পঞ্জাবের প্রায় অর্ধেকই বিএসফের অধিকার ক্ষেত্রের মধ্যে চলে আসবে। চরণজিৎ সিংহর এর বিরোধিতা করা উচিত। 

পঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী সুখজিন্দর সিংহ রন্ধওয়া বলেছেন, কেন্দ্র অমৃতসর বাটালা ও অমৃতসর পর্যন্ত এলাকা বিএসএফকে দিয়ে দিয়েছে। এটা যাতে অনুমোদিত না হয়, তার আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জানাচ্ছি। বিএসএফ ড্রোনের ওপর নজর দিক। কেন্দ্র সরকার কী করতে চাইছে, তা বোধগম্য হচ্ছে না। পঞ্জাব পুলিশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়েছে, তারা মাদকের বিরুদ্ধে লড়তে পারবে না? পঞ্জাবিদের সন্দেহের চোখে দেখছে কেন্দ্র? এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর সরাসরি আঘাত। 

সুখজিন্দর জানিয়েছেন, তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিচ্ছেন। দুজনের সঙ্গেই সাক্ষাতের সময় চাইবেন তিনি। বর্ডার সিল করতে হবে, নো ম্যানস ল্যান্ডে নিয়ন্ত্রণ করতে হবে। নাকি পঞ্জাব পুলিশ পরিসীমার মধ্যে এসে তারা তদন্ত করবে। গুজরাতে বিএসএফের এলাকা কমানো হয়েছে। সেখানে জায়গা ফাঁকা পড়ে রয়েছে। কিন্তু পঞ্জাবে সীমান্তে বসতি, শহর রয়েছে।  পঞ্জাবের বিরুদ্ধে কেন্দ্র ব্যবস্থা নিয়ে চায়, সেজন্য এই ছলনার আশ্রয় কেন্দ্র নিয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget