এক্সপ্লোর

Rahul Gandhi On RSS : ভারতের প্রতিটি স্বাধীন প্রতিষ্ঠান RSS -BJP র নিয়ন্ত্রণে, গণতন্ত্রের মৃত্যু হয়েছে : রাহুল

Rahul Gandhi PC Highlights ' প্রতিবাদ করলেই তাঁর পিছনে ইডি লাগানো হচ্ছে । ভারতের প্রতিটি স্বাধীন প্রতিষ্ঠান আজ বিজেপি এবং আরএসএসের নিয়ন্ত্রণে। '

নয়াদিল্লি : মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ওপর GST বৃদ্ধি-সহ একাধিক ইস্যুকে সামনে রেখে আজ দেশজুড়ে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি। তার আগে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, আরএসএস-এর ক্ষমতাবৃদ্ধি বিষয়ক একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন রাহুল ( Rahul Gandhi )  । 

'ভারতীয় গণতন্ত্রের মৃত্যু'
তিনি বলেন, ' যা দেখছি, তা হল ভারতীয় গণতন্ত্রের মৃত্যু হয়েছে। যে গণতন্ত্রকে তৈরি করা হয়েছিল, তা ধ্বংস হচ্ছে। সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। বিরোধীরা দেশের আইনব্যবস্থা, বিচারবিভাগের ভরসায় লড়ে। কিন্তু বর্তমানে দেশের কোনও প্রতিষ্ঠান নিরপেক্ষ নয়। দেশে ৪ জন যা ইচ্ছে তাই করছেন' 

আরএসএসের ভাবনাকে আটকানোই আমার কাজ, আমি তা করেও যাচ্ছি : রাহুল
  এর মধ্যে একাধিক বার ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গাঁধীকে  জিজ্ঞাসাবাদ করে ইডি। এই পরিপ্রেক্ষিতে রাজধানীজুড়ে  কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখান। আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ব্যবহার নিয়ে ফের মুখ খোলেন রাহুল। ' প্রতিবাদ করলেই তাঁর পিছনে ইডি লাগানো হচ্ছে । ভারতের প্রতিটি স্বাধীন প্রতিষ্ঠান আজ বিজেপি এবং আরএসএসের নিয়ন্ত্রণে। আমার কাজ হল আরএসএসের ধারণাকে প্রতিহত করা এবং আমি তা করে যাচ্ছি। '  তিনি আরও বলেন, ' যত আপনাদের সামনে এসে সত্যি বলব, তত আমার উপর আক্রমণ হবে l সাংসদ আরও বলেন, কিন্তু আমার কাজ হল আরএসএসের ভাবনাকে প্রতিহত করা। যত আমার উপর আক্রমণ হয়, তত আমার আনন্দ হয়। আমাকে এভাবে ভয় দেখানো যাবে না । ' এছাড়াও দ্রব্যমূল্যবৃদ্ধি থেকে কোভিড নিয়ে কেন্দ্রের তথ্য , সব বিষয়েই কড়া আক্রমণ শানান তিনি। 

প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও
দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও ও রাষ্ট্রপতি ভবন চলো কর্মসূচি পালনের ডাক দিয়েছে আজ কংগ্রেস। ২৪ নম্বর আকবর রোডে দলের সদর দফতর থেকে প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে মিছিল করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে রওনা দেবেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা। সকাল থেকে দলের সদর দফতরের সামনে নেতা, কর্মীদের জমায়েত। বিক্ষোভ আটকাতে তত্পর দিল্লি পুলিশ।

গোটা আকবর রোড মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। একই ইস্যুতে রাষ্ট্রপতি ভবন চলো অভিযানে অংশ নেবেন কংগ্রেসের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। অন্যদিকে, যন্তর মন্তর বাদে নতুন দিল্লিতে জারি হয়েছে ১৪৪ ধারা। নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও ট্রাফিকের কারণে কোনওরকম বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি বলে দিল্লি পুলিশ জানিয়েছে।

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget