এক্সপ্লোর

Rajya Sabha TMC MPs Suspended : শান্তনু সেনের পর আরও ৬ জন তৃণমূল সাংসদ সাসপেন্ড

শুধুমাত্র আজকের জন্যই ৬ তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছে

নয়াদিল্লি: শান্তনু সেনের পর আরও ৬ জন তৃণমূল সাংসদ সাসপেন্ড। সাসপেন্ড দোলা সেন, মহম্মদ নাদিমুল হক, আবির রঞ্জন বিশ্বাস। সাসপেন্ড শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ, মৌসম বেনজির নূর। শুধুমাত্র আজকের জন্যই ৬ তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যানের পদকে অসম্মান করা ও ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোয় সাসপেন্ড করা হয় তাঁদের।

পেগাসাস-বিতর্কে  আজও উত্তাল হল সংসদের বাদল অধিবেশন। সমস্ত আলোচনা স্থগিত করে পেগাসাস ইস্যুতে আলোচনা চেয়ে নোটিস দেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভাতেও একই ইস্যুতে সরব হয় তৃণমূল। মুলতুবি প্রস্তাব আনতে চেয়ে নোটিস দেন সুখেন্দুশেখর রায়। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। বেশ কিছুক্ষণ এমনই চলার পর সাসপেন্ড করা হয় ছয় তৃণমূল সাংসদকে। 

গত ২৩ জুলাই রাজ্যসভা থেকে গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় তৃণমূল সাংসদ শান্তনু সেনকে! পাল্টা কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিমন্ত্রীর বিরুদ্ধে পেগাসাসকাণ্ডে সংসদে মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগে স্বাধিকারভঙ্গের নোটিস দিল তৃণমূল! বৃহস্পতিবার রাজ্যসভায় পেগাসাস বিতর্কে বিবৃতি দিচ্ছিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই সময় তাঁর হাত থেকে বিবৃতির কপি টেনে, ছিঁড়ে উড়িয়ে দেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। নিয়মভঙ্গের অভিযোগে ২৩ জুলাই তৃণমূল সাংসদ শান্তনুকে সাসপেন্ড করার জন্য রাজ্যসভায় প্রস্তাব আনেন বিজেপি সাংসদ তথা সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরলীধরন। এরপর রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু, তৃণমূল সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন।

এরপর আবার আজ, বুধবার আরও ৬ জন তৃণমূল সাংসদ সাসপেন্ড করা হল। তবে তা একদিনের জন্যই। কাল আবার অধিবেশনে অংশ নিতে পারবেন তাঁরা।

মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের কৌশল ঠিক করতে ১৫টি বিরোধী দলের নেতাদের সঙ্গে প্রাতরাশ-বৈঠক করেন রাহুল গাঁধী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদরাও। বৈঠকের পর অভিনব উপায়ে রাহুল ও বিরোধী সাংসদরা জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ জানান। দিল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে তারা সাইকেলে যান সংসদে।

অন্যদিকে, আজ ধুতি-পাঞ্জাবি পরে বাংলায় শপথ নিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার।  

 

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Supreme Court: ভোটগণনার ভিডিও হারিয়ে গিয়েছে? নির্বাচন কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, বিচারপতিরা বললেন, ‘কোনও অজুহাত শুনব না’
ভোটগণনার ভিডিও হারিয়ে গিয়েছে? নির্বাচন কমিশনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, বিচারপতিরা বললেন, ‘কোনও অজুহাত শুনব না’
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget