এক্সপ্লোর

RBI New Rules: ডিজিটাল ঋণে প্রতারণার ফাঁদ ! নতুন নিয়ম ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

RBI Digital Lending Rules: অনলাইনে বেড়েই চলেছে প্রতারণার ফাঁদ। বার বার সতর্ক করেও জালিয়াতদের খপ্পরে পড়ছেন গ্রাহকরা। দেশের এই ক্রমবর্ধমান অনলাইন জালিয়াতি রুখতে এবার ব্যবস্থা নিল রিজার্ভ ব্যাঙ্ক ।

RBI Digital Lending Rules: অনলাইনে বেড়েই চলেছে প্রতারণার ফাঁদ। বার বার সতর্ক করেও জালিয়াতদের খপ্পরে পড়ছেন গ্রাহকরা। দেশের এই ক্রমবর্ধমান অনলাইন জালিয়াতি রুখতে এবার ব্যবস্থা নিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। ভারতে ডিজিটাল ঋণ নিয়ন্ত্রণে প্রথম পর্বের নিয়ম ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। 

Digital Banking: কী রয়েছে নতুন নিয়মে ?
নতুন নিয়ম অনুসারে, এবার থেকে সব ঋণ বিতরণ ও পরিশোধ কেবল ঋণগ্রহিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও নিয়ন্ত্রক সত্তার মধ্যে হবে।এতে কোনও তৃতীয় পক্ষ বা কোনও পাস-থ্রু বা পুল অ্যাকাউন্ট ছাড়াই সব ঋণ বিতরণ ও পরিশোধের কাজ সম্পন্ন হবে। 

RBI Digital Lending Rules: কারা পাবেন সুবিধা ?
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ন্ত্রক পরিকাঠামোর লক্ষ্য সামনে রেখেই এই ডিজিটাল লেন্ডিং ইকো সিস্টেম তৈরি করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এবার থেকে রিজার্ভ ব্যাঙ্ক নিয়ন্ত্রিত সংস্থা (REs) ও ঋণ পরিষেবা প্রদানকারীদেরই বিভিন্ন ঋণ দেওয়ার সুবিধা দেবে সেন্ট্রাল ব্যাঙ্ক। 

RBI Digital Lending Rules: ঋণের সীমা অটোমেটিক্যালি বাড়ানো যাবে না

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI ) বুধবার ডিজিটাল ঋণ, ব্যবসায় অনুমোদিত সংস্থাগুলির তালিকা, ঋণ ও ডেটা সংগ্রহের নিয়ম ঘোষণা করেছে। এই ঘোষণা পর্বে কেন্দ্রীয় ব্যাঙ্ক কীভাবে ফি নেওয়া হবে তার নির্দেশিকাও প্রকাশ করেছে। নতুন নিয়মে বলা হয়েছে, ক্রেডিট মধ্যস্থতা প্রক্রিয়ায় LSP-কে ফি সরাসরি নিয়ন্ত্রিত সত্তার মাধ্যমে পরিশোধ করতে হবে। এখানে ঋণগ্রহিতার কোনও কাজ নেই। অ্যানুয়াল পার্সেন্টেজ রেট (APR) আকারে ডিজিটাল ঋণের সব খরচ অবশ্যই ঋণগ্রহীতাদের কাছে প্রকাশ করতে হবে। কেন্দ্রীয় ব্যাঙ্ক  আরও বলেছে, ঋণগ্রহীতার সুস্পষ্ট সম্মতি ছাড়া ঋণের সীমা স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো যাবে না।

RBI Digital Lending Rules: নতুন নিয়মে আরও কী সংযোজন ?

ডিজিটাল লেন্ডিং অ্যাপস (DLAs) নিয়ে পরিষ্কার নীতি নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। নতুন নিয়মে বলা হয়েছে, এই অ্যাপগুলি গ্রাহকদের থেকে নথি বা তথ্য কেবল প্রয়োজনেই নিতে পারে। এই বিষয়েও ঋণগ্রহীতার পূর্ব স্পষ্ট সম্মতি নিয়ে এই কাজ করতে হবে  ডিজিটাল লেন্ডিং অ্যাপসগুলিকে।রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম অনুসারে, এবার থেকে অ্যাপগুলিকে নির্দিষ্ট ডেটা ব্যবহারের জন্যও সম্মতি গ্রহণ করতে হবে ঋণগ্রহীতার। যার মধ্যে পূর্বে দেওয়া সম্মতি প্রত্যাহার করার বিকল্প ছাড়াও, DLAs/LSPs দ্বারা ঋণগ্রহীতাদের কাছ থেকে সংগৃহীত ডেটা মুছে ফেলার অপশন থাকবে।

আরও পড়ুন : NPS Update: পেনশনারদের জন্য দারুণ খবর! ৩০ সেপ্টেম্বর আসছে স্কিম, এবার পাবেন নিশ্চিত রিটার্ন

সেরা শিরোনাম

ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget