এক্সপ্লোর

Republic Day 2022: নতুন ভারতের প্রতিনিধি, ৭৩তম প্রজাতন্ত্র দিবসে কবিগুরুর ‘জন গণ মন’ গলায় নীরজ, লভলিনারা

Republic Day 2022: শুধু নিজের সীমাবদ্ধতাকেই জয় করেননি তাঁরা, বিশ্বমঞ্চে শোভা বাড়িয়েছেন তেরঙ্গার।  ৭৩তম প্রজাতন্ত্র দিবসকে তাই  টোকিও অলিম্পিক্স থেকে পদক জিতে ফেরা খেলোয়াড়দেরই উৎসর্গ করা হল।

নয়াদিল্লি: পরিস্থিতিকে ব্যর্থতার কারণ হতে দেননি। বরং চোখে চোখ রেখে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। শুধু নিজের সীমাবদ্ধতাকেই জয় করেননি তাঁরা, বিশ্বমঞ্চে শোভা বাড়িয়েছেন তেরঙ্গার।  ৭৩তম প্রজাতন্ত্র দিবসকে (Republic DAy 2022) তাই  টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2020) এবং প্যারালিম্পিক্স ২০২০ (Tokyo 2020 Paralympic Games) থেকে পদক জিতে ফেরা খেলোয়াড়দেরই উৎসর্গ করা হল।

বুধবার দেশ জুড়ে পালিত হতে চলেছে ৭৩তম প্রজাতন্ত্র দিবস। তার আগে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস ম্যানেজমেন্টের (IISM) তরফে ৪ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। তাতে জাতীয় সঙ্গীত (National Anthem) গেয়ে টোকিও থেকে ফেরা কৃতী খেলোয়াড়দের দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দেখা গিয়েছে।

এই তারকা খেলোয়াড়দের তালিকায় রয়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra), রবিকুমার দাহিয়া, মীরাবাই চানু, পিআর শ্রীজেশ, লভলিনা বোরগোহাঁই, সুমিত আন্টিল, মণীশ নরওয়াল, প্রমোদ ভগৎ, কৃষ্ণ নাগর, ভাবিনাবেন পটেল, নিষাদ কুমার, যোগেশ কাঠুয়ানিয়া, দেবেন্দ্র ঝাঝারিয়া, প্রবীণ কুমার, সুহাস যথিরাজ, শরদ কুমার, হরবিন্দর সিংহ এবং মনোজ সরকার।

দেখুন ভিডিয়ো: Republic Day 2022: প্রজাতন্ত্র দিবসের আগে দেশবন্দনায় জাতীয় সঙ্গীত গাইলেন টোকিও থেকে ফেরা কৃতী খেলোয়াড়রা

আরও পড়ুন: Republic Day 2022 Sticker : প্রজাতন্ত্র দিবসের স্টিকার কীভাবে ডাউনলোড করবেন? রইল সহজ পদ্ধতি

জাপানের টোকিওয় আয়োজিত অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্সে নজিরবিহীন সাফল্য পেয়েছেন ভারতীয় খেলোয়াড়রা। টোকিও অলিম্পিক্স থেকে একটি স্বর্ণপদক, দু’টি রৌপ্য পদক এবং চারটি ব্রোঞ্জ পদক-সহ মোট সাতটি পদক ঘরে এসেছে, যা এ যাবৎ সর্বাধিক। অন্য দিকে প্যারালিম্পিক্সে পাঁচটি স্বর্ণ পদক, আটটি রৌপ্য পদক, ছ’টি ব্রোঞ্জ জয় করেছেন ভারতীয় খেলোয়াড়রা।  প্রজাতন্ত্র দিবসে তাঁদেরকেই নতুন ভারতের প্রতিনিধি হিসেব তুলে ধরা হয়েছে ও ভিডিয়োয়।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে, ভারতীয় খেলোয়াড়দের কৃতিত্ব তুলে ধরে ভিডিওটি শুরু হয়। স্ক্রিনে ফুটে ওঠে, ‘৬৩ শতাংশ ভারতীয় খেলা দেখেন, ২ শতাংশ মাঠে নেমে খেলেন, তার পরেও এ বারে সবচেয়ে বেশি মেডেল জয়ের নজির’—এই লাইন। ভিডিয়োটিতে আগাগোড়া ধারাভাষ্যকার হিসেবে শোনা গিয়েছে অমিতাভ বচ্চনের গলা। প্রতিকূল পরিস্থিতির কাছে দমে না গিয়ে, সময়ের চাকা যাঁরা নিজেদের হাতে তুলে নিতে পেরেছেন, তাঁদের কুর্ণিশ জানিয়েছেন তিনি। প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরেরও বিশেষ উল্লেখ রয়েছে ভিডিওটিতে।

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget