এক্সপ্লোর

Sitharaman on Fuel Price: অশোধিত তেলের দাম বৃদ্ধি চ্যালেঞ্জের, মন্তব্য অর্থমন্ত্রীর

রিজার্ভ ব্যাঙ্ক ও আন্তর্জাতিক অর্থভাণ্ডারের অনুমান অনুযায়ী, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক উন্নতির হার ৯.৫ শতাংশ হতে পারে।

নয়াদিল্লি: দেশে পেট্রোল-ডিজেলের দাম ক্রমশঃ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। নিয়ম করে যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলেছে, তাতে দেশের একটা বড় অংশের মানুষ সমস্যায়। সোমবার এ প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন, অশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার ফলেই দেশের বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যাচ্ছে। এ বিষয়ে অনিশ্চয়তার ফলে অর্থনীতিকে ঠিক পথে নিয়ে আসার পরিকল্পনা ধাক্কা খেতে পারে।

নিউ ইয়র্কের বিভিন্ন সংস্থার সিইও-দের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী বলেন, ‘যেভাবে জ্বালানির দাম বেড়ে চলেছে, তার ফলে আমি বিশাল চ্যালেঞ্জের সামনে পড়ে যাব। সবাই আমার মন্ত্রকের দিকে তাকিয়ে আছে। এই অনিশ্চয়তা আমার কাছে অত্যন্ত বড় বিষয়। আমাকে স্টিমুলাস প্যাকেজ চালিয়ে যেতে হবে। কোন প্রকল্প থেকে কোন খাতে কত টাকা সরাতে হবে, সেটা আমি জানি না। আমার সামনে এখন এটা চ্যালেঞ্জ।’

অর্থমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন। তিনি এখন ওয়াশিংটন ডিসি-তে আছেন। সেখানে বিশ্বব্যাঙ্ক ও আন্তর্জাতিক অর্থভাণ্ডারের বার্ষিক বৈঠকে যোগ দিয়েছেন নির্মলা। তিনি জানিয়েছেন, ভারতের আর্থিক বৃদ্ধির হার যাতে শ্লথ না হয়ে যায়, সেটা নিশ্চিত করাই লক্ষ্য। সেই কারণেই স্টিমুলাস প্যাকেজ চালিয়ে যেতে হবে। কেন্দ্রীয় সরকার অর্থনীতির উন্নতির লক্ষ্যে পরিকাঠামো খাতে খরচ করার বিষয়ে দায়বদ্ধ।

সম্প্রতি কেন্দ্রীয় সরকার পরিকাঠামোর উন্নতির জন্য ১০০ লক্ষ কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করেছে। মার্কিন সফরে গিয়ে পরিকাঠামো সংক্রান্ত সেই মাস্টার প্ল্যান, ডিজিটাইজেশন, ‘মেক ইন ইন্ডিয়া’-র মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন অর্থমন্ত্রী। তবে সবচেয়ে বেশি আলোচনা চলছে জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে।

রিজার্ভ ব্যাঙ্ক ও আন্তর্জাতিক অর্থভাণ্ডারের অনুমান অনুযায়ী, চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক উন্নতির হার ৯.৫ শতাংশ হতে পারে। তবে পেট্রোপণ্যের দাম বেড়ে চলা এবং কয়লার সঙ্কট দেশের আর্থিক পরিস্থিতির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget