এক্সপ্লোর

Rupee Record Low: বাজার খুলতেই জোর ধাক্কা, টাকার দামে সর্বকালীন পতন

Indian Rupee: একনাগাড়ে টাকার দাম পড়ায় সিঁদুরে মেঘ অর্থনীতির আকাশে।

নয়াদিল্লি: মূল্যবৃদ্ধি (Price Hike) পৌঁছে গিয়েছে চরম সীমায়। ভারতের বাজার থেকে বিনিয়োগ তুলে নিচ্ছে বিদেশি সংস্থাগুলি। সেই পরিস্থিতিতে ফের একবার স্রবকালীন ধস নামল টাকার দরে (Indian Rupee Record Low)। মঙ্গলবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই মার্কিন ডলারের (US Dollar) সাপেক্ষে টাকার দাম ৭৭ টাকা ৭৪ পয়সায় গিয়ে ঠেকেছে। টাকা এর আগে কখনও এত নীচে নামেনি।  ফলে নতুন করে সুদবৃদ্ধির আশঙ্কা মাথাচাড়া দিচ্ছে। একই সঙ্গে একনাগাড়ে টাকার দাম পড়ায় সিঁদুরে মেঘ অর্থনীতির আকাশে (Indian Economy)। তাঁদের মতে,  এর ফলে অপরিশোধিত তেল এবং কাঁচামাল আমদানির খরচ আরও বাড়বে। তার জেরে মূল্যবৃদ্ধির ফাঁস আরও শক্ত হয়ে বসবে আম আদমির গলায়।

রেকর্ড পতন টাকার দামে

এর আগে, শুক্রবার বাজার বন্ধের সময় টাকার দর ছিল ৭৭ টাকা ৪৫ পয়সা। সোমবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিদেশি মুদ্রা বিনিময় বাজার বন্ধ ছিল। মার্চ মাসেই সর্বপ্রথম ডলার প্রতি টাকার দাম ৭৭ টাকায় পৌঁছয়।  বিদেশি বিনিয়োগকারীরা লগ্নি তুলে নিতে শুরু করায়, এই মুহূর্তে দেশীয় বাজারে নগদের জোগানের দিকেই তাকিয়ে ব্যবসায়ী মহল।

অন্য দিকে, বম্বে স্টক এক্সচেঞ্জে মঙ্গলবারই নথিভুক্ত হয়েছে ভারতীয় জীবন বিমা (LIC IPO)। এলআইসি আইপিও-র জন্য এর আগে শেয়ার প্রতি দর রাখা হয়েছিল ৯৪৯ টাকা। মঙ্গলবার ৮.৬২ শতাংশ ছাড় দিয়ে, তা কমিয়ে করা হয়েছে ৮৬৭ টাকা ৩০ পয়সা। 

আরও পড়ুন: SBI Loan Interest Rate Increased : ঋণ নিয়ে বাড়ি-গাড়ি কেনার প্ল্যান? ইএমআই-বৃদ্ধির পথে এই ব্যাঙ্ক

তবে ৯ মে এলআইসি আইপিও-র সাবস্ক্রিপশন বাজারে আসার পর বিমা সংস্থার প্রিমিয়ামে গ্রে মার্কেটে ৭০ শতাংশ পতন লক্ষ্য করা গিয়েছে। তার জেরেই নির্ধারিত দামের তুলনায় শেয়ারের দাম আরও সস্তা করা হয়েছে।, শুরু থেকেই যার আশঙ্কা করছিলেন অর্থনীতিবিদরা। গ্রে মার্কেটে বিভিন্ন সংস্থা শেয়ারের দর হাঁকে, যা কিনা স্টক এক্সচেঞ্জে সংশ্লিষ্ট সংস্থার নাম নথিভুক্ত হওয়ার আগেই সারা হয়।

এলআইসি-র শেয়ার আরও সস্তা

অন্য দিকে, মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধিতে রাশ টানতে সম্প্রতিই রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তার পরেও টাকার পতন অব্যাহত। তাই নতুন করে ফের রেপো রেট বাড়ানো হতে পারে বলে শোনা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিগত আট বছরে খুচরো মুদ্রাস্ফীতি সর্বোচ্চে গিয়ে ঠেকেছে। জুন মাসে ফের বৈঠক হতে চলেছে। সেখানে রেপোরেট ৪.৭৫ শতাংশ হারে রেপো রেট বাড়ানো হতে পারে বলে অর্থনীতিবিদদের সমীক্ষায় পূর্বাভাস মিলেছে। 

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Madhya Pradesh News : ৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget