এক্সপ্লোর

Sambhavna Seth-Avinash Dwivedi: সাত-সাতবার IVF করেও ফেল, মুণ্ডহীন ভ্রূণ থেকে গর্ভপাতও, অবশেষে মা হচ্ছেন নায়িকা

Sambhavna Seth Surrogacy News: সাত-সাতটি IVF ব্যর্থ। অসম্পূর্ণ ভ্রূণ থেকে গর্ভপাত। সন্তানধারণে কোনও খামতি রাখেননি। অবশেষে সন্তান আসছে সম্ভাবনা শেঠ ও অবিনাশ দ্বিবেদীর কোলে।

মুম্বই: সব চেষ্টার পর অবশেষে মা হচ্ছেন সম্ভাবনা শেঠ। স্বামী অবিনাশ দ্বিবেদীর সঙ্গে মিলে সুখবর জানালেন অনুরাগীদের। বেশ কিছু বছর ধরেই সন্তানধারণের চেষ্টা করছিলেন সম্ভাবনা এবং অবিনাশ। খোলাখুলি সেই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তাঁরা। এবার সুখবরও ভাগ করে নিলেন সকলের সঙ্গে।  (Sambhavna Seth Surrogacy News)

সোশ্যাল মিডিয়ায় সকলকে সুখবর দেন সম্ভাবনা এবং অবিনাশ। লেখেন, ‘আমরা প্রেগন্যান্ট। ভালবাসা, আশা এবং সারোগেসি সহযোগে আমাদের সবচেয়ে সুন্দর কাহিনি পূর্ণতা পেতে চলেছে। কাউন্টডাউন শুরু’। তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সতীর্থ থেকে অনুরাগীরা। (Sambhavna Seth-Avinash Dwivedi)

বেশ কয়েক বছর ধরেই মা হওয়ার চেষ্টা করছিলেন সম্ভাবনা। কিন্তু প্রত্যেক বারই ব্যর্থ হন তাঁরা। খোলাখুলি সেই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। সম্ভাবনা জানান, সাত-সাতবার IVF করান তিনি। গুচ্ছের হরমোনাল ইঞ্জেকশন নেন। মিসক্যারেজও হয় তাঁর। সব মিলিয়ে শরীর একেবারেই ভেঙে পড়ে। সেই সঙ্গে তাঁর মানসিক স্বাস্থ্যও ভেঙে পড়ে একেবারে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sambhavna Seth (@sambhavnasethofficial)

আরও পড়ুন: কাজ থেকে দূরে নয়, নতুন সিনেমায় দেখা যেতে চলেছে দীপিকাকে? ইতিমধ্যেই শেষ শ্যুটিং ও?

সম্ভাবনা জানান, একবার সন্তানধারণও করেছিলেন তিনি। অন্তসত্ত্বা অবস্থায় ফোটোশ্যুটও করে ফেলেছিলেন। সোশ্য়াল মিডিয়ায় সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু তার আগেই গর্ভপাত হয়ে যায় তাঁর। ডাক্তারের দায়িত্বজ্ঞানহীনতার জন্যই তাঁর গর্ভপাত হয়ে যায় বলে দাবি করেন সম্ভাবনা। জানান, দু’-তিন বার স্ক্য়ানিংও হয়। গর্ভাবস্থায় তাঁর ব্লিডিংও চালু ছিল। যন্ত্রণাও হচ্ছিল। কিন্তু ডাক্তারের দাবি ছিল, সব ঠিক এগোচ্ছে। যন্ত্রণা হচ্ছে আর্থ্রাইটিস থেকে। ওই তিন মাসের গর্ভাবস্থায় তিনি ৬৫-র বেশি ইঞ্জেকশন নেন। 

আরও পড়ুন: গণতন্ত্রের উৎসবে সামিল খেলার দুনিয়ার ব্যক্তিত্বরাও, ভোট দিলেন সৌরভ-ঝুলন-লক্ষ্মী-অভিষেক

সম্ভাবনা জানান, প্রিজেনিটিক টেস্ট করাতে গিয়েছিলেন তিনি। জানতে পারেন, তাঁর গর্ভে অস্বাভাবিক ভ্রূণ বেড়ে উঠছে। গলা পর্যন্ত গিয়ে বন্ধ হয়ে গিয়েছে বৃদ্ধি। হার্টবিটও বন্ধ হয়ে গিয়েছে ভ্রূণের। ক্ষমা চাওয়ার পরিবর্তে ওই চিকিৎসক গোটা ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দেন বলে জানান সম্ভাবনা। গর্ভপাতের পর ভ্রূণটিকে বের করে আনতে অস্ত্রোপচারও হয় সম্ভাবনার। এত লড়াইয়ের পর, অবশেষে সারোগেসির মাধ্যমে সন্তান আসতে চলেছে সম্ভাবনা এবং অবিনাশের কোলে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
Shehzad Poonawalla Resignation : বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র
বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget