এক্সপ্লোর

Solar Eclipse 2021 Date: আজ ভারতের এই জায়গাগুলি থেকে দেখা যাবে বছরের প্রথম সূর্যগ্রহণ

এবারের গ্রহণ বলয় সূর্যগ্রহণ, সূর্যের চতুর্দিকে দেখা যাবে অগ্নি বলয়

নয়াদিল্লি: গত ২৬ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ছিল। এক পক্ষ পর, ১০ জুন হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ। আজ, বৃহস্পতিবার বছরের প্রথম সূর্যগ্রহণ প্রত্যক্ষ করতে চলেছে বিশ্ববাসী। 

নিজেদের কক্ষপথ ঘুরতে ঘুরতে চাঁদ, সূর্য ও পৃথিবী এক সরলরেখায় চলে আসে, তখনই গ্রহণ হয়। এক্ষেত্রে চাঁদ চলে আসবে সূর্য ও পৃথিবীর মাঝখানে একই সরল রেখায়। 

এবারের গ্রহণ আংশিক সূর্যগ্রহণ। সূর্যের চতুর্দিকে দেখা যাবে অগ্নি বলয়। এধরনের সূর্যগ্রহণকে সেকারণে বলয়গ্রাসও বলা হয়ে থাকে। সূর্যগ্রহণ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১টা ৪২ মিনিটে। শেষ হবে ভারতীয় সময় ৬টা ৪১ মিনিটে। 

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে জানানো হয়েছে, আজকের সূর্যগ্রহণ কানাডা, গ্রিনল্যান্ড ও রাশিয়া থেকে দেখা যাবে। গ্রহণের কক্ষপথ কানাডার উত্তর অন্টারিও এবং সুপিরিয়র হ্রদের উত্তর দিয়ে পার করবে। কানাডায় এই গ্রহণ তিন মিনিট ধরে স্থায়ী হবে। 

গ্রহণের মাহেন্দ্রক্ষণে দেখা যাবে রিং অফ ফায়ার। এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে গ্রিনল্যান্ড থেকে। সাইবেরিয়া ও উত্তর মেরু অঞ্চল থেকেও দেখা যাবে আগুনের বলয়। 

তবে ভারতে সূর্যাস্তের আগে অরুণাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশে মাত্র কয়েক মিনিটের জন্য এই গ্রহণ দেখা যাবে। অরুণাচলের দিবাং অভয়ারণ্য অঞ্চল এলাকা থেকে এই সূর্য গ্রহণের সামান্য একটা অংশ দেখতে পাওয়া যাবে বিকেল ৫.৫২ টা নাগাদ। 

পাশাপাশি, লাদাখে সূর্যগ্রহণ দেখা যাবে ৬.১৫ টা নাগাদ। সেখানে সূর্যগ্রহণের শেষ পর্যন্ত দেখা যেতে পারে। এছাড়া ভারতের আর কোনও জায়গা থেকেই দেখা যাবে না এই বলয়গ্রাস গ্রহণ।

তবে, চিন্তার কোনও কারণ নেই। প্রযুক্তির সাহায্য়ে এখন বিশ্বের যে কোনও প্রান্ত থেকে ঘরে বসেই আপনি সূর্যগ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন। বিভিন্ন পোর্টালে এই সূর্যগ্রহণ লাইভ স্ট্রিম করা হবে। অনেক পোর্টাল তাদের লিঙ্ক শেয়ার করবে। 

নাসা জানিয়েছে, পরবর্তী সূর্যগ্রহণ হবে ৪ ডিসেম্বর। সেটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ  হবে। দেখা যাবে-- ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর/পশ্চিম আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, অতলান্তিক মহাসাগর, ভারত মহাসাগর ও উত্তর মেরু অঞ্চলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE
Recruitment Scam: সুজয় হাজরাকে হেফাজতে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি সিআইডির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget