এক্সপ্লোর

Nitish Kumar: পিছিয়ে পড়া রাজ্যগুলিকে বিশেষ মর্যাদা, ২০২৪ নিয়ে বড় ঘোষণা নীতীশের

Lok Sabha Election 2024: ২০০৭ সাল থেকে নিজের রাজ্য বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবি জানিয়ে আসনছেন নীতীশ খোদ।

পটনা: প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার বাসনা নেই বলে আগেই জানিয়ে দিয়েছেন। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024)  বিরোধীদের একজোট করতে নেমে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। আর সেই লক্ষ্যে পৌঁছতে প্রথম বড় ঘোষণা করে দিলেন তিনি নিজেই। জানালেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে কেন্দ্রে বিরোধী জোট ক্ষমতায় এলে, দেশের অনগ্রসর রাজ্যগুলিকে বিশেষ মর্যাদা দেওয়া হবে (Special Status to backward States)। 

২০২৪-এর লোকসভা নিয়ে বড় ঘোষণা নীতীশের

বৃহস্পতিবার পটনায় (Bihar news) সংবাদমাধ্যমের মুখোমুখি হন নীতীশ। সেখানে বিরোধী জোটের সরকার গড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। তার জবাবেই এমন মন্তব্য করেন নীতীশ। তিনি বলেন, "আমরা পরবর্তী সরকার গড়ার সুযোগ পেলে, অনগ্রসর রাজ্যগুলি বিশেষ মর্যাদা পাবে। তাদের বিশেষ মর্যাদা না দেওয়ার কও কারণ দেখছি না আমি।"

সম্প্রতি বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিহারে রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেসের সঙ্গে ‘মহাজোট’-এ ফিরেছেন নীতীশ। তার পর থেকেই জাতীয় রাজীনতিতে তাঁর ভূমিকা নিয়ে জল্পনা শুরু হয়েছে। নীতীশ নিজে যদিও জানিয়েছেন, প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার কোনও বাসনা নেই তাঁর। কিন্তু বিজেপি বিরোধী দলগুলিকে একছাতার তলায় আনতে বিশেষ সক্রিয় তিনি। দফায় দফায় অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎও করেছেন। সেই আবহেই নয়া এই ঘোষণা তাঁর। 

আরও পড়ুন: Ukraine Returned Students: ইউক্রেনফেরত ডাক্তারি পড়ুয়াদের ভারতের কলেজে ভর্তি নয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে নিজের রাজ্য বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবি জানিয়ে আসনছেন নীতীশ খোদ। বিশের মর্যাদার সঙ্গে বিশেষ সুযোগ-সুবিধাও জড়িয়ে থাকে। যেমন, কেন্দ্রীয় প্রকল্প এবং অনুদানের টাকা ৯০:১০ অনুপাতে ভাগ হয়। অন্য রাজ্যের ক্ষেত্রে এই অনুপাত ৬০: ৪০ অথবা ৮০:২০।  অনগ্রসর রাজ্যগুলিকে সেই সুযোগই পাইয়ে দেওয়ার পক্ষে এ দিন সওয়াল করলেন নীতীশ।  

বিহারের জন্য বরাবর বিশেষ মর্যাদা চেয়ে আসছেন নীতীশ

দেশের সংবিধানে যদিও অনগ্রসর রাজ্যগুিলকে বিশেষ মর্যাদা দেওয়ার কথা উল্লেখ নেই। তবে স্বাধীনতার পর থেকে প্রাকৃতিক ভাবে বন্ধুর, অর্থনৈতিক এবং পরিকাঠামোগত ভাবে পিছিয়ে থাকা, সীমান্ত সংলগ্ন রাজ্যগুলিকে সময় সময়ে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার নজির রয়েছে। সেই ব্যবস্থাকেই আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন নীতীশ।

সেরা শিরোনাম

What is Gerrymandering: ডিলিমিটেশন বিল: জেরিম্যান্ডারিং কী? সীমানা পুনর্বিন্যাসের নামে কি একটি দলকে সুবিধা করে দেওয়া? কী বলছে ইতিহাস?
ডিলিমিটেশন বিল: জেরিম্যান্ডারিং কী? সীমানা পুনর্বিন্যাসের নামে কি একটি দলকে সুবিধা করে দেওয়া? কী বলছে ইতিহাস?
MK Stalin: ডিলিমিটেশন বিল: I.N.D.I.A শিবিরকে খালিহাতে ফেরালেন এমকে স্ট্যালিন, বললেন, 'উপায় নেই'
ডিলিমিটেশন বিল: I.N.D.I.A শিবিরকে খালিহাতে ফেরালেন এমকে স্ট্যালিন, বললেন, 'উপায় নেই'
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
MK Stalin: ডিলিমিটেশন বিল: মরিয়া চেষ্টা I.N.D.I.A শিবিরের, স্ট্যালিনের বাড়িতে সনিয়া-মমতা-রাহুল-বেবিরা, বরফ গলবে কি?
ডিলিমিটেশন বিল: মরিয়া চেষ্টা I.N.D.I.A শিবিরের, স্ট্যালিনের বাড়িতে সনিয়া-মমতা-রাহুল-বেবিরা, বরফ গলবে কি?

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget