এক্সপ্লোর

Ukraine Returned Students: ইউক্রেনফেরত ডাক্তারি পড়ুয়াদের ভারতের কলেজে ভর্তি নয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

Supreme Court: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন ছেড়ে দেশে ফিরে আসেন প্রায় ২০ হাজার ভারতীয় পড়ুয়া, যার মধ্যে ডাক্তারি পড়ুয়ার সংখ্যাই ১৮ হাজার প্রায়।

নয়াদিল্লি: যুদ্ধ পেরিয়ে দেশে ফিরেই আশঙ্কা দানা বেঁধেছিল মনে। ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের সেই আশঙ্কাই এ বার সত্য বলে প্রমাণিত হল (Ukraine Returned Students)। যুদ্ধকালে ইউক্রেন ছেড়ে দেশে ফিরে আসা ডাক্তারি পড়ুয়াদের ভারতীয় বিশ্ববিদ্য়ালয়ে জায়গা হবে না বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার (Modi Government)। শুক্রবার একটি মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে (Supreme Court) নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। 

ইউক্রেনফেরত পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে দোলাচল

বৃহস্পতিবার শীর্ষ আদালতে কেন্দ্র জানায়, ২০১৯ সালের ন্যাশনাল মেডিক্যাল কমিশন আইন অনুযায়ী, এমন কোনও বিধান নেই। ইউক্রেনফেরত পড়ুয়াদের ভারতীয় কলেজে ভর্তি করলে চিকিৎসা শিক্ষার গুণগত মান ক্ষুণ্ণ হবে। কেন্দ্র আরও জানিয়েছে, ডাক্তারি পড়ার জন্য দেশে  ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) রয়েছে। তাতে কম নম্বর পেয়ে, পড়ার খরচ চালাতে না পেরেই অন্য দেশে পড়তে গিয়েছিলেন ওই পড়ুয়ারা। 

আরও পড়ুন: Uttar Pradesh: ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন দুই দলিত কন্যাকে, লখিমপুরের ঘটনায় ময়নাতদন্তের সিলমোহর

তাই ওই সমস্ত পড়ুয়াকে দেশের সামনের সারির কলেজে পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিলে, নানা আইনি বাধা-বিপত্তিও আসবে। এ ছাড়াও বারতের কলেজে ডাক্তারি পড়ার যে খরচ, তা চালাতে পারবেন না ওঁরা। কেন্দ্র জানিয়েছে, ইউক্রেনফেরত পড়ুয়াদের সাহায্য করতে একাধিক পদক্ষেপ করেছে সরকার। কিন্তু দেশে চিকিৎসা শিক্ষার মান ধরে রাখাও সমান জরুরি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন ছেড়ে দেশে ফিরে আসেন প্রায় ২০ হাজার ভারতীয় পড়ুয়া, যার মধ্যে ডাক্তারি পড়ুয়ার সংখ্যাই ১৮ হাজার প্রায়। মাঝপথে পড়াশোনা যাতে বন্ধ না হয়, তার জন্য ভারতীয় কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে প্রবেশের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁদের মধ্যে অনেকেই।

প্রায় ১৮ হাজার ডাক্তারি পড়ুয়া ইউক্রেন ছেড়ে দেশে ফিরেছেন

বৃহস্পতিবার সেই সংক্রান্ত সাতটি আবেদনের শুনানি চলছিল শীর্ষ আদালতে। তাতে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চায় আদালত। এ দিন সেই নিয়ে হলফনামা জমা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
মাসে ২৫০০ টাকা, বিজেপি সরকারের নতুন উদ্যোগে উচ্ছ্বসিত মহিলারা ; দিল্লি লক্ষ্মী যোজনা-র শিবিরে লম্বা লাইন
মাসে ২৫০০ টাকা, বিজেপি সরকারের নতুন উদ্যোগে উচ্ছ্বসিত মহিলারা ; দিল্লি লক্ষ্মী যোজনা-র শিবিরে লম্বা লাইন

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget