এক্সপ্লোর

Pegasus Issue: আজ পেগাসাস-মামলার রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট

ফোন হ্যাকিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে, তদন্ত কমিটি তৈরি করতে রাজি বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল কেন্দ্র।


নয়াদিল্লি: আজ পেগাসাস-মামলার রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট। ১৩ সেপ্টেম্বর এই মামলার শুনানি শেষ হয়। সেই থেকে স্থগিত ছিল রায়দান।

স্পাইওয়্যার ব্যবহার করে ফোন হ্যাক করেছিল কারা?ব্যক্তি স্বাধীনতার পরিসরে হানা দিয়েছিল কারা? বুধবার সেই রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট। 

এ রাজ্যে বিধানসভা ভোটের পর, এবং সংসদের বাদল অধিবেশনের ঠিক আগে, ইজরায়েলি সংস্থা  NSO-র তৈরি স্পাইওয়্যার, পেগাসাস ব্যবহার করে ফোন হ্যাকিংয়ের বিষয়টি সামনে আসে। The Wire সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, হ্যাকারদের নিশানায় ছিলেন রাহুল গান্ধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতা। প্রশান্ত কিশোরের মতো ভোট স্ট্র্যাটেজিস্ট।৪০ জনের বেশি সাংবাদিক।সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি।দেশের একাধিক নিরাপত্তা এজেন্সির বর্তমান এবং প্রাক্তন প্রধান।কয়েকজন শিল্পপতি ও সমাজকর্মী।

এরপরই আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানিয়ে, একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। পেগাসাস প্রস্তুতকারী ইজরায়েলি সংস্থা NSO-র বক্তব্য ছিল, তারা কেবলমাত্র কোনও দেশের সরকার বা সরকারি এজেন্সিকে এই স্পাইওয়্যার বিক্রি করে।

এরপরই বিরোধীরা প্রশ্ন তোলে, তাহলে কি মোদি সরকারই স্পাইওয়্যার ব্যবহার করে তাদের ওপর নজরদারি চালিয়েছে? কেন্দ্রীয় সরকার অবশ্য সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে দাবি করে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টির রাজনীতিকরণ করা হয়েছে। বিরোধী শিবির কিংবা কোনও স্বাধীন প্রতিষ্ঠানের উপর নজরদারির উদ্দেশ্য তাদের নেই। তবে ইজরায়েলি সংস্থা থেকে কেন্দ্র পেগাসাস কিনেছিল কি না, তার উল্লেখ হলফনামায় ছিল না। 

ফোন হ্যাকিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে, তদন্ত কমিটি তৈরি করতে রাজি বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল কেন্দ্র। কিন্তু, প্রধান বিচারপতি এন ভি রমানা জানিয়ে দেন, পেগাসাসকাণ্ড  নিয়ে সুপ্রিম কোর্ট নিজেই তদন্ত কমিটি গঠন করবে। 

তবে পাশাপাশি সর্বোচ্চ আদালত এও বলেছিল যে, অনেক বিশেষজ্ঞই রাজনৈতিক কারণে কমিটির সদস্য হতে চাইছেন না। তাই এই কমিটি গড়া সময়সাপেক্ষ।

১৩ সেপ্টেম্বর এই মামলার শুনানি শেষ হয়। তারপর থেকে স্থগিত ছিল রায়দান। আজ  অবশেষে বহু প্রতীক্ষিত পেগাসাস-মামলার রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট।

সেরা শিরোনাম

Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াই ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াই ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Arabul Islam: আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget