এক্সপ্লোর

Sushmita Dev : রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী সুস্মিতা দেব

রাজ্যসভায় সাংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সুস্মিতা দেবের নাম ঘোষণা করল তৃণমূল।

কলকাতা : রাজ্যসভায় সাংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সুস্মিতা দেবের নাম ঘোষণা করল তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মানস ভুঁইয়া। তাঁর ছেড়ে যাওয়া আসনটি খালি ছিল। আগামী ৪ অক্টোবর রাজ্যসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে কমিশনের তরফে। মোট ৬টি আসনে রয়েছে ভোট। ওইদিনই গণনা। এই পরিস্থিতিতে আজ দলীয় প্রার্থী হিসেবে সুস্মিতা দেবের নাম ঘোষণা করে তৃণমূল। 

কিছুদিন আগেই তৃণমূলে যোগ দেন সুস্মিতা দেব। অসম এবং ত্রিপুরায় তৃণমূলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। সম্প্রতি সনিয়া গাঁধীকে চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়েন সুস্মিতা দেব। চিঠিতে সুস্মিতা দেব লিখেছিলেন, ''জাতীয় কংগ্রেসের সঙ্গে তিন দশকের সম্পর্ক শেষ করছি। আমার পাশে থাকার জন্য সতীর্থ ও দলের নেতা-মন্ত্রীদের ধন্যবাদ। তিন দশকের স্মৃতি সারা জীবন মনে রাখব।'' 

কংগ্রেস ছাড়ার পর তৃণমূল কংগ্রেসে যোগ দেন সুস্মিতা দেব। গত অগাস্ট মাসে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন তিনি। অভিষেকের সঙ্গে বৈঠকের পর মা-মাটি মানুষের উত্তরীয় পরে নবান্নে যান অসমের শিলচরের প্রাক্তন সাংসদ।

তৃণমূলে যোগ দেওয়ার পরের দিন সাংবাদিক বৈঠক করে সুস্মিতা বলেন, "ভবিষ্যতে দেশের ভালর জন্য কাজ করতে চাই। সেই কাজের সঙ্গেই আমি জুড়ে গেলাম। কংগ্রেসের তরফে রাহুল গাঁধী, সনিয়া গাঁধী আমায় অনেক সুযোগ দিয়েছেন। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সবরকমভাবে কাজ করতে চাই।অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) সঙ্গে আমার কথা হয়েছে। তিনি তাঁর লক্ষ্যে আত্মবিশ্বাসী।"

এদিকে ২০২৩-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরার ক্ষমতা দখলকে পাখির চোখ করেছে বাংলার শাসকদল। আর সেই লক্ষ্যে পৌঁছতে সে রাজ্যের মহিলা ভোট নিজেদের দিকে টানতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। এখানে তৃণমূল তুরুপের তাস করেছে সুস্মিতা দেবকে। প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বলেছেন, ত্রিপুরায় মহিলারা জনসংখ্যার প্রায় ৪৯ শতাংশ। মহিলাদের একটা ভিন্ন ভোট ব্যাঙ্ক রয়েছে। মহিলাদের ইউনিক চাহিদা যদি কেউ বোঝেন, সেটা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই পরিস্থিতিতে দলের রাজ্যসভার প্রার্থী হিসেবে সুস্মিতা দেবের নাম ঘোষণাই বুঝিয়ে দিচ্ছে তাঁকে রাজ্যের শাসকদল কতটা গুরুত্ব দিচ্ছে, এমনটাই বলছে রাজনৈতিক মহল।

 

সেরা শিরোনাম

Supreme Court: ট্রাফিক আইন ভেঙে জরিমানা না দিলে নেই রেহাই, বিদ্যুতের বিলে বাড়তি অঙ্ক যোগ করে দেওয়ার 'দাওয়াই'
ট্রাফিক আইন ভেঙে জরিমানা না দিলে নেই রেহাই, বিদ্যুতের বিলে বাড়তি অঙ্ক যোগ করে দেওয়ার 'দাওয়াই'
Vande Mataram: পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
Gyanesh Kumar: ‘SIR বেআইনি, নতুন করে ব্যালটে ভোট হোক’, বলছেন মোদি সরকারের প্রাক্তন মন্ত্রী, সমালোচনা সুপ্রিম কোর্টেরও
‘SIR বেআইনি, নতুন করে ব্যালটে ভোট হোক’, বলছেন মোদি সরকারের প্রাক্তন মন্ত্রী, সমালোচনা সুপ্রিম কোর্টেরও
Bollywood News: বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget