এক্সপ্লোর

Rafale Aircraft in India: রইল বাকি মাত্র ১, ফ্রান্স থেকে এল আরও ৩ রাফাল, তবে পিছু ছাড়ছে না দুর্নীতির অভিযোগ

Rafale Aircraft in India: ভারতীয় বায়ুসেনার হাত মজবুত করতে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ফ্রান্সের সঙ্গে রাফাল চুক্তি সারে ভারত।

নয়াদিল্লি: ভারতের মাটি ছুঁল আরও তিনটি রাফাল যুদ্ধবিমান (Rafale Fighter Jet)। মঙ্গলবার বিকেলে ফ্রান্স (France) থেকে সেগুলি এসে পৌঁছেছে। সে দেশের সংস্থা দাসোঁর (Dassault Aviation) সঙ্গে ৩৬টি যুদ্ধবিমান কেনার চুক্তি করেছিল ভারত। একে একে ৩৫টি ইতিমধ্যেই হাতে এসে পৌঁছেছে। ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force) আর মাত্র একটি রাফালের অন্তর্ভুক্তি বাকি। আগামী মার্চ-এপ্রিলেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়েছে দিল্লির তরফে।

বুধবার দিল্লির তরফে একটি বিবৃতিতে বলা হয়, ‘গতকাল সন্ধেয় ফ্রান্স থেকে তিনটি রাফাল বিমান এসে পৌঁছেছে (Rafale Aircraft in India)। পথে সংযুক্ত আরব আমিরশাহিতে জ্বালানি ভার হয় তাতে। ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে ৩৬টি রাফাল কেনার চুক্তি হয়েছিল। তার মধ্যে এই নিয়ে ৩৫টি হাতে এসে পৌঁছল।মার্চের শেষে বা এপ্রিলের শুরুতে সেটিও চলে আসবে।’

ভারতীয় বায়ুসেনার হাত মজবুত করতে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ফ্রান্সের সঙ্গে রাফাল চুক্তি সারে ভারত। দুই ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমান আকাশ, মাটি এবং সমুদ্র সব স্থল থেকেই শত্রুপক্ষের উপর আক্রমণ হানতে এবং ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম।

আরও পড়ুন: Maruti Baleno facelift: ৬.৩৫ লাখ টাকা থেকে দাম শুরু, এসে গেল মারুতি বালেনো ফেসলিফ্ট

তবে রাফাল চুক্তি নিয়ে দুর্নীতির (Rafale Corruption) অভিযোগে বিরাম নেই। সম্প্রতি ইন্দোনেশিয়া সরকার ফ্রান্সের সঙ্গে অত্যাধুনিক ৪২টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি সেরেছে। ৮.১ বিলিয়ন ডলারে ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অথচ ২০১৬ সালে ৩৬টি যুদ্ধবিমান বাবদ ভারতের সঙ্গে ফ্রান্সের চুক্তি হয়েছে ৮.৭ বিলিয়ন ডলারে। তা নিয়ে নতুন করে আর্থিক তছরুপের অভিযোগ নিয়ে সরব হয়েছেন বিরধীরা।

তাতে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন বলে ঘোষণা করেছেন। তাঁর অভিযোগ, সব মিলিয়ে ৩৬টি রাফাল কিনতে ৯.৪ বিলিয়ন ডলার খরত করেছে ভারত। অথচ ইন্দোনেশিয়া মাত্র ৮ বিলিয়ন ডলারেই চুক্তি সেরেছে। রাফাল চুক্তিতে ২১ হাজার ৭৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে পরিকল্পনা করেছিল খাগড়াগড়ের ধাঁচে
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে পরিকল্পনা করেছিল খাগড়াগড়ের ধাঁচে
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
BJP News : 'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget