এক্সপ্লোর

Maharashtra News: শিবসেনা কার, বিতর্ক মেটার আগেই ৩ বড় নেতাকে বরখাস্তের সিদ্ধান্ত উদ্ধব ঠাকরের

Many Shiv Sena Leaders Got Sacked: দলবিরোধী কার্যকলাপের অভিযোগে শিবসেনার একাধিক বর্ষীয়ান নেতাকে বরখাস্ত করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

মুম্বই: দলবিরোধী কার্যকলাপের (anti party activity) অভিযোগে শিবসেনার (Shiv Sena) একাধিক বর্ষীয়ান নেতাকে বরখাস্ত (sack) করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Ex CM) উদ্ধব ঠাকরে (uddhav thackeray)। শিবসেনার রাশ ও প্রতীক নিজের হাতে রাখতে রাজ্য়ের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছেন বালাসাহেব ঠাকরের ছেলে। হালে উদ্ধবের নেতৃত্বাধীন 'মহা বিকাশ আগাড়ি' জোট সরকারকে ক্ষমতাচ্যুত করে মসনদে বসেছেন শিন্ডে। এমন অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রী যে শিবসেনা নেতাদের বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের নিজের দিকে টানতে এক লহমা দেরি করলেন না শিন্ডে।

কী পরিস্থিতি?

বিধায়ক পদ খারিজ নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে দুতরফেরই বেশ কয়েকটি আবেদনের শুনানি হওয়ার কথা। তার দুদিন আগে প্রাক্তন মন্ত্রী বিজয় শিবতারে, বিধায়ক সন্তোষ বাঙ্গার, নরেশ হাসকের মতো নেতাদের বরখাস্ত করলেন উদ্ধব। পাশাপাশি ঠানে, পালঘর, অমরাবতী এবং ইয়াবৎমল-এর মতো জায়গায় দলের বিভিন্ন পদে শতাধিক নতুন নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে বড় তিন নেতার মধ্যে সন্তোষ বাঙ্গার এবং নরেশ হাসকে-কে এর মধ্যে নিজেদের দিকে টেনে নিয়েছে শিন্ডে শিবির। বিজয় শিবতারের ক্ষেত্রে তাঁরা কী করবেন, স্পষ্ট নয়।

সংখ্যার হিসেবনিকেশ

হয় উদ্ধবশিবির নয়তো শিন্ডে শিবির মিলিয়ে শিবসেনার ৫৫ জন বিধায়কের ৫৩ জনের বিরুদ্ধেই বিধায়কপদ খারিজের আবেদন রয়েছে। এর মধ্যে শিন্ডে-সহ ১৬ জন বিধায়কের সদস্য়পদ খারিজের আবেদন জানান উদ্ধব। প্রসঙ্গত, গত ২৫ জুনের বৈঠকে ছটি প্রস্তাব পাশ করে উদ্ধব-শিবির। সেখানেই তাঁকে দলের একমাত্র প্রধান হিসেবে মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়। সবরকম সিদ্ধান্ত নেওয়ার অধিকারও পান বালাসাহেব-পুত্র। তার প্রায় মাসখানেক পর নতুন ঘোষণা। 

কী করছে শিন্ডে শিবির?

মহারাষ্ট্রে মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা করতে দ্বিতীয় বার দিল্লি যাওয়ার তোড়জোড় করছেন নতুন মুখ্যমন্ত্রী। গত ৩০ জুন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ও দেবেন্দ্র ফড়নবীস উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন। কিন্তু এখনও মন্ত্রিসভা তৈরি হয়নি। তার উপর বিধায়কদের সদস্যপদের ভবিষ্যৎ নিয়ে ফয়সালা বাকি। কী হবে এর পর? নতুন উত্তেজনা মহারাষ্ট্রে। 

আরও পড়ুন:সংসদে খোলা পরিবেশে তর্ক বিতর্ক হোক;, বিরোধীদের প্রতি সহযোগিতার আবেদন মোদির

 

সেরা শিরোনাম

India-Pakistan Relations : বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
বড় খবর, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ; ভারতের দিকে এই পদক্ষেপ পাকিস্তানের : রিপোর্ট
India-US Trade Deal : 'সুবিধাজনক অবস্থানে থাকবে', প্রস্তাবিত দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তিতে ভারতকে এই নিশ্চয়তা আমেরিকার ?
'সুবিধাজনক অবস্থানে থাকবে', প্রস্তাবিত দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তিতে ভারতকে এই নিশ্চয়তা আমেরিকার ?
Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
India-Pakistan Conflict: সাত মাস ধরে করাচিতে আটকে মার্চেন্ট নেভির অফিসার ও অন্য কর্মীরা, পাকিস্তানের কাছে কনস্যুলার অ্যাকসেস চাইল ভারত
সাত মাস ধরে করাচিতে আটকে মার্চেন্ট নেভির অফিসার ও অন্য কর্মীরা, পাকিস্তানের কাছে কনস্যুলার অ্যাকসেস চাইল ভারত

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget