এক্সপ্লোর

UP Polls 2022: কোভিড বিধির বালাই নেই, ভোট উৎসবে জনপ্লাবন লখনউয়ে, ২৫০০ জনের বিরুদ্ধে মামলা

UP Polls 2022: ১৪৪ ধারা লঙ্ঘন, মহামারি আইনের ১৪৪, ২৬৯, ২৭০, ৩৪১,১৮৮ ধারা এবং বিপর্যয় মোকাবিলা আইনের ৫৪ ধারায় মামলা দায়ের হয়েছে সকলের বিরুদ্ধে।

লখনউ: কড়া নজরদারিতে ভোট (UP Polls 2022) করানোর প্রতিশ্রুতি দিয়েছে কমিশন (Election Commission)। প্রচারেও প্রার্থী এবং জমায়েতের সংখ্যা বেঁধে দিয়েছে। কিন্তু ভোটের আবহে তপ্ত উত্তরপ্রদেশে কোভিড বিধি (COVID Protocols) কার্যতই শিকেয় উঠল। শুক্রবার লখনউয়ে সমাজবাদী পার্টির (Samajwadi Party)-র দফতরের সামনে যোগদান অনুষ্ঠানে বাঁধ ভাঙল উচ্ছ্বাস। মাস্ক তো দূরের কথা, কার্যত একে অপরের ঘাড়ে উঠে ‘গণতন্ত্রের উৎসব’-এ সামিল হতে দেখা গেল হাজার হাজার মানুষকে। গোটা ঘটনায় মোট ২ হাজার ৫০০ জনের মহামারি আইনে মামলা দায়ের হয়েছে।

শুক্রবারের ঘটনায় সমাজবাদী পার্টির নেতা-কর্মী-সহ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে লখনউ পুলিশ। ১৪৪ ধারা লঙ্ঘন, মহামারি আইনের ১৪৪, ২৬৯, ২৭০, ৩৪১,১৮৮ ধারা এবং বিপর্যয় মোকাবিলা আইনের ৫৪ ধারায় মামলা দায়ের হয়েছে সকলের বিরুদ্ধে। একই সঙ্গে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ দায়ের হয়েছে সমাজবাদী পার্টির বেশ কয়েক জন নেতার বিরুদ্ধে।

আরও পড়ুন: Army Day 2022 Parade: রাত পোহালেই সেনা দিবস, জেনে নিন দিনটির গুরুত্ব

বিজেপি এবং যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা ছেড়ে অখিলেশের হাত ধরা স্বামী প্রসাদ মৌর্য এ দিন আনুষ্ঠানিক ভাবে এসপি-তে যোগ দেন। তাঁরই সঙ্গে বিজেপি-র বিদ্রোহী নেতা ধর্ম সিংহ সাইনি, ভগবতী সাগর, বিনয় শাক্য, রোশন লাল বর্মা, মুকেশ বর্মা এবং ব্রজেশকুমার প্রজাপতি এ দিন এসপি-তে যোগ দেন। তাতেই উচ্ছ্বাসের বাঁধ ভেঙে পড়ে।

এ দিনের ঘটনায় লখনউয়ের জেলাশাসক অভিষেক প্রকাশ জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। কোভিড বিধি ভঙ্গ এবং নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের মামলা দায়ের হয়েছে। লখনউয়ের পুলিশ কমিশনার ডিকে ঠাকুর জানিয়েছেন, অনুষ্ঠানস্থলের ভিডিয়ো ফুটেজ হাতে এসেছে তাঁদের। তা দেখে অভিযুক্তদের শনাক্ত করে, সকলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

যোগদানের যে অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা দেখা দেয়, তার জন্য আগে থেকে অনুমতিও নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় প্রশাসনের। যদিও এসপি নেতা নরেশ উত্তম পটেলের দাবি, দলের সদর দফতরের বাইরে ভার্চুয়ালযোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দলের তরফে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। মানুষই জানতে পেরে ছুটে এসেছেন। দলের নেতা-কর্মীরা বরং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Lightning Hits IndiGO Flight: মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Gyanesh Kumar: SIR নিয়ে কেন পথে নামছে না AIMIM, জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইছে না কেন? আসাদউদ্দিন ওয়েইসি বললেন…
SIR নিয়ে কেন পথে নামছে না AIMIM, জ্ঞানেশ কুমারের পদত্যাগ চাইছে না কেন? আসাদউদ্দিন ওয়েইসি বললেন…
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget