এক্সপ্লোর

Vikram Misri : দেশে নতুন ডেপুটি এনএসএ নিয়োগ, কে এই বিক্রম মিসরি ?

Deputy National Security Advisor : ২০১৯ সালে, তিনি বেইজিং-এ রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হন এবং ভারত-চিন সম্পর্কের কঠিন সময়ে দায়িত্ব পালন করেন...

নয়া দিল্লি : দেশের নতুন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসর (Deputy National Security Advisor) নিযুক্ত হলেন বিক্রম মিসরি(Vikram Misri)। ফরেন সার্ভিসেস-এর এই আধিকারিক গত ১১ ডিসেম্বর পর্যন্ত চিনে দূত ছিলেন। তাঁর জায়গায় ওই দায়িত্ব নিয়েছেন প্রদীপ কুমার রাওয়াত।

ভারতীয় ফরেন সার্ভিসের ১৯৮৯ ব্যাচের একজন কূটনীতিক বিক্রম মিসরি মায়ানমার এবং স্পেনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে, তিনি বেইজিং-এ রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হন এবং ভারত-চিন সম্পর্কের কঠিন সময়ে দায়িত্ব পালন করেন। 

২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় উভয় দেশের সেনার মধ্যে সংঘর্ষের পরে চিনের সাথে অনুষ্ঠিত বেশ কয়েকটি আলোচনার অংশ ছিলেন বিক্রম মিসরি। প্রসঙ্গত, চার দশকের মধ্যে এই অঞ্চলে প্রথম সংঘর্ষের ফলে হতাহতের ঘটনা ঘটে।

তিনি বিদেশ মন্ত্রকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং উত্তর আমেরিকায় বেশ কয়েকটি ভারতীয় মিশনে দায়িত্ব পালন করেছেন। 

আরও পড়ুন ; বিপিন রাওয়াতের প্রয়াণে ফাঁকা ছিল পদ, চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান নিযুক্ত জেনারেল নারাভানে

তিনি ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ব্যক্তিগত সচিব ছিলেন এবং ২০১৪ সালে নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার সময়ও এই পদে অব্যাহত ছিলেন। বিক্রম মিসরি ২০১৪ সালের মে থেকে জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরালের ব্যক্তিগত সচিব ছিলেন।

আরও পড়ুন ; অত্যাধুনিক অস্ত্রসম্ভার থেকে দুরন্ত সুরক্ষা, অর্জুন মার্ক-১এ এখন বিশ্বমানের যুদ্ধট্যাঙ্ক

শ্রীনগরে জন্মগ্রহণকারী বিক্রম মিসরি দিল্লির হিন্দু কলেজ থেকে স্নাতক হন। তার আগে সিন্ধিয়া স্কুলে পড়াশোনা করেন। তাঁর এম বি এ ডিগ্রিও রয়েছে। সিভিল সার্ভিসে যোগদানের আগে, তিনি তিন বছর ধরে বিজ্ঞাপন এবং বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাণে কাজ করেছিলেন।

সেরা শিরোনাম

Rural Tax in Bihar: গ্রামীণ এলাকায় কলের জল, রাস্তায় আলোর জন্য বাড়তি কর, প্রস্তাব দিল কেন্দ্র, বিহারের পাশাপাশি অন্য রাজ্যেও কি চালু হবে?
গ্রামীণ এলাকায় কলের জল, রাস্তায় আলোর জন্য বাড়তি কর, প্রস্তাব দিল কেন্দ্র, বিহারের পাশাপাশি অন্য রাজ্যেও কি চালু হবে?
Hyderabad News: ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার ভরে স্যালাইনে মিশিয়ে দিলেন স্ত্রী, বেঘোরে মৃত্যু স্বামীর, নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক
ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার ভরে স্যালাইনে মিশিয়ে দিলেন স্ত্রী, বেঘোরে মৃত্যু স্বামীর, নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
PM Modi On Syama Prasad Birth Ceremony:'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget