এক্সপ্লোর

Weather Update India: বরফের চাদরে ঢাকা চারিদিক, ভারী তুষারপাত উত্তরভারতের একাধিক রাজ্যে, সতর্ক করল আইএমডি

Weather Update India: পশ্চিমী ঝঞ্ঝার জেরে এ রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। এরই পাশাপাশি উত্তরভারতে শুরু হয়েছে তুষারপাত।

নয়াদিল্লি: তাপমাত্রার পারদ গত কয়েক দিন ধরেই ঊর্ধ্বমুখী। তার উপর বৃষ্টির (Rainfall) প্রকোপ। দুইয়ের জেরে বাংলা থেকে শীত যায় যায় অবস্থা। কিন্তু উত্তর ভারতে পরিস্থিতি একেবারে বিপরীত। উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় ভারী তুষারপাত (Snowfall) চলছে। তা নিয়ে সতর্ক করল ভারতীয় মৌসম ভবনও (India Meteorological Department/IMD)।

পশ্চিমী ঝঞ্ঝার জেরে এ রাজ্যে বৃষ্টি শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। এরই পাশাপাশি উত্তরভারতে শুরু হয়েছে তুষারপাত। বরফে ঢেকে গেছে সিমলার রাস্তা-ঘাট। তুষারপাত চলছে মুসৌরি এবং উত্তরকাশীতেও। এই মরসুমে এর আগেও বেশ কয়েকবার তুষারপাত হয়েছে উত্তর ভারতে।

শুক্রবার সকালে নতুন করে তুষারপাত হয়েছে হিমাচলপ্রদেশের সিমলায়। পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে ঝাকু হিল এলাকার রাস্তাঘাট এবং গাছপালা। চইল, সোলানেও ভারী তুষারপাত হয়েছে। প্রায় পাঁচ ইঞ্চি পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে একাধিক এলাকা।

আরও পড়ুন: Punjab Polls 2022: ভোটের আগে ইডি-র হানা, বেআইনি বালি খাদান মামলায় গ্রেফতার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নির ভাইপো

আইএমডি-র তরফে ইতিমধ্যেই তুষারপাত নিয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। চাম্বা, স্পীতি, কুলু-সহ উঁচু এলাকাগুলিতে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তুষারপাত হয়েছে উত্তরাখণ্ডের মুসৌরি এবং নৈনিতালেও। সেখানকার মল রোড এবং সংলগ্ন এলাকা বরফের চাদরে ঢাকা পড়ে গিয়েছে। আইএমডি-র তরফে শুক্র এবং শনিবার অরুণাচলপ্রদেশেও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তুষারপাত হয়েছে জম্মু-কাশ্মীরেও।

এ ছাড়াও পশ্চিম অসম, মেঘালয়ে মাঝারি থেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে আগামী দু'দিন ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে আইএমডি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত

ভিডিও

Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget