এক্সপ্লোর

Mamata Delhi Visit: সনিয়া সাক্ষাৎ কি করবেন মমতা? প্রশ্নে বাড়ছে বিরক্তি, ঝাঁঝালো প্রত্যুত্তর

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর, দ্বিতীয়বার দিল্লি সফর (Delhi)। চারমাসের মধ্যে দ্বিতীয়বার নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও প্রকাশ সিন্হা, কলকাতা: দিল্লিতে (Delhi) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন এক কংগ্রেস (Congress) নেতা ও এক প্রাক্তন কংগ্রেস সাংসদ। তিনদিনের এই দিল্লি সফরে সনিয়া গাঁধী (Sonia Gandhi) সঙ্গে দেখা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ নিয়ে প্রশ্নের মুখে, কার্যত বিরক্তিও প্রকাশ করেন তিনি। এসব নিয়ে ঝাঁঝাঁল আক্রমণ শানিয়েছে কংগ্রেস (Congress)।

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর, দ্বিতীয়বার দিল্লি সফর (Delhi)। চারমাসের মধ্যে দ্বিতীয়বার নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে তিনদিন দিল্লিতে (Delhi) থাকলেও, এবার আর কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর (Sonia Gandhi)  সঙ্গে দেখা করেলেন না তৃণমূলনেত্রী (TMC) ।

চার মাস আগে সনিয়া-রাহুলের (Rahul Gandhi) সঙ্গে দেখা করার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছবি সামনে এলেও এবার আর তা হল না। উল্টে দিল্লিতে থাকাকালীনই কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও আরেক কংগ্রেস নেতাকে দলে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করার প্রশ্নে কার্যত ঝাঁঝালো সুর শোনা গেল তাঁর গলায়।

গতবার দিল্লি সফরে সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করে বিজেপি বিরোধী জোট ঐক্যবদ্ধ করার ওপর বারবার জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু, তারপর হঠাৎই পরিস্থিতি অন্যদিকে ঘুরতে শুরু করে। ইডির জিজ্ঞাসাবাদের দিন কংগ্রেসকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

এর পর কংগ্রেস সম্পর্কে লাগাতার সুর চড়াতে শুরু করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গোয়া থেকে উত্তরপ্রদেশ (Uttarpradesh), হরিয়ানা (Hariyana), বিভিন্ন রাজ্যের প্রাক্তন ও বিক্ষুব্ধ কংগ্রেস নেতাদের দলে টানতে শুরু করে তৃণমূল (TMC)। এই প্রেক্ষাপটেই দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

কিন্তু, সনিয়া গাঁধীর সঙ্গে কোনও সাক্ষাৎ করলেন না। আর এ নিয়ে দ্বিতীয়বার প্রশ্ন করতেই কার্যত বিরক্তি প্রকাশ করলেন তৃণমূল নেত্রী (TMC)। মমতা - কেন দেখা করা বাধ্যতামূলক? সাংবিধানে বলা আছে দেখা করতে হবে? কেন দেখা করব? আমি সবাইকে খুশি করতে পারব না?

দিল্লিতে(Delhi) সনিয়া গাঁধীর সঙ্গে দেখা না করলেও, তাৎপর্যপূর্ণভাবে। ১ ডিসেম্বর মুম্বই সফরে গিয়ে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

লাগাতার কংগ্রেস ভাঙিয়ে আদতে মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত শক্ত করতে চাইছেন। যাতে CBI-ED তৃণমূলের বিরুদ্ধে কেলেঙ্কারির মামলাগুলো নিয়ে নড়াচড়া না করে। লাগাতার এই দাবিতে সরব অধীর চৌধুরী, তাঁর সুর আরও চড়িয়েছেন। আদতে রাজনীতির লড়াইয়ে কে কার বিরুদ্ধে? কে কার পাশে? রাজনৈতিক মহলে এখন এই সব প্রশ্নই ঘুরপাক যাচ্ছে। 

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
NEET Preparation: ‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
‘পরের জন্মে ঠিক ডাক্তার হব’, নিজেকে শেষ করে দিলেন NEET-পড়ুয়া, মা-বাবার জন্য রেখে গেলেন নোট
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget