এক্সপ্লোর

Japanese Miyazaki Mango: দাম কেজিপ্রতি ২ লক্ষ ৭০ হাজার টাকা! এই হল মিয়াজাকি, বিশ্বের সবচেয়ে দামী আম

এই আমকে জাপানি ভাষায় "তাইয়ো-নো-তামাগো" বলেও ডাকা হয়। যার অর্থ- সূর্যের ডিম।

নয়াদিল্লি: সম্প্রতি নিজেদের বাগানে ফলানো এক দুষ্প্রাপ্য ফল রক্ষার্থে বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী নিয়োগ ও সারমেয় পুষেছেন মধ্যপ্রদেশের এক দম্পতি। তাঁরা জানিয়েছেন, ট্রেনে এক সহযাত্রী তাঁদের ওই গাছের চারা দিয়েছিলেন। অন্যদিকে, নিজের বাড়ির ছাদে এই গাছ লাগিয়ে ফলন ধরিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের এক নাগরিকও। 

এই দুষ্প্রাপ্য ফল হল মিয়াজাকি আম। মূলত জাপানেই ফলন হওয়া আম বিশ্বর সবচেয়ে দামী বলে বিবেচিত হয়ে থাকে। 

ভারত তথা দক্ষিণ এশিয়ায় উৎপন্ন অন্যান্য আমের প্রজাতির থেকে দৃশ্যত আলাদা এই মিয়াজাকি আম। আকারও আলাদা। এই বিশেষ আমের প্রজাতি একেবারে গাঢ় লাল বা বেগুনী ধাঁচের। 

জাপানের কিয়ুশু প্রিফেকচারের মিয়াজাকি শহরে মূলত পাওয়া যায় এই আম। শহরের নামেই হয়েছে আমের নামকরণ। আমটি দেখতে অনেকটা ডায়নোসরের ডিমের মতো। তাই এই আমকে জাপানি ভাষায় "তাইয়ো-নো-তামাগো" বলেও ডাকা হয়। অর্থ- সূর্যের ডিম। 

মিয়াজাকি আমের এক-একটির ওজন প্রায় ৩৫০ গ্রামের হয়। অন্য আমের তুলনায় এতে সর্করার পরিমাণ ১৫ শতাংশ বেশি। যে কারণে, এটি বেশ মিষ্টি। জাপানে মিয়াজাকি আমের ফলন হয় সাধারণত এপ্রিল থেকে অগাস্টের মধ্য়ে। 

এই আম বিশ্বের অন্যতম দামী ও ব্যয়বহুল বলে বিবেচিত। দাম কেজিপ্রতি প্রায় ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এক কেজি মিয়াজাকি আমের দাম ২.৭০ লক্ষ টাকা। অন্তত, আন্তর্জাতিক বাজারে গত বছর এই দর উঠেছিল। খবর জাপানি সংবাদমাধ্যম সূত্রে। 

জাপানের বাণিজ্যিক মহলের দাবি, দক্ষিণপূর্ব এশিয়ায় উৎপন্ন হওয়া হলুদ আম হল সাধারণত "পেলিকান" প্রজাতির। কিন্তু, এই মিয়াজাকি আম হল "আরউইন" প্রজাতির।

জানা গিয়েছে, এই আমগুলি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এর মধ্যে রয়েছে বিটা-ক্যারোটিন ও ফলিক অ্যাসিড। দৃষ্টিশক্তির সমস্যায় এই আম ভীষণ উপকারী। 

জাপানের সংবাদমাধ্যমের দাবি, গত শতাব্দীর সাতের ও আটের দশক থেকে এই আমের চাষ শুরু হয়। উষ্ণ আবহাওয়া, দীর্ঘ দিনের সময়, এবং যথেষ্ট পরিমাণ বৃষ্টি-- এই তিনের মিশ্রণে মিয়াজাকিতে ভাল হয় এই আমের ফলন।

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এক্স অ্যাকাউন্ট আনব্লক করার নির্দেশ, দিল্লি হাইকোর্টে বড় জয় ককরোচ জনতা পার্টির
এক্স অ্যাকাউন্ট আনব্লক করার নির্দেশ, দিল্লি হাইকোর্টে বড় জয় ককরোচ জনতা পার্টির
Wayanad Landslide : টানেল সড়কের কাজ চলাকালীন ধস, বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা ; চলছে উদ্ধারকাজ
টানেল সড়কের কাজ চলাকালীন ধস, বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা ; চলছে উদ্ধারকাজ
Goa Congress Defection: আরও একটি নতুন রাজনৈতিক দল, এবার কংগ্রেস ভেঙে? ১০০ কোটির অপারেশন, বলছে হাতশিবির, তৃণমূল-AAP থেকেও গেলেন অনেকে
আরও একটি নতুন রাজনৈতিক দল, এবার কংগ্রেস ভেঙে? ১০০ কোটির অপারেশন, বলছে হাতশিবির, তৃণমূল-AAP থেকেও গেলেন অনেকে
Rural Tax in Bihar: গ্রামীণ এলাকায় কলের জল, রাস্তায় আলোর জন্য বাড়তি কর, প্রস্তাব দিল কেন্দ্র, বিহারের পাশাপাশি অন্য রাজ্যেও কি চালু হবে?
গ্রামীণ এলাকায় কলের জল, রাস্তায় আলোর জন্য বাড়তি কর, প্রস্তাব দিল কেন্দ্র, বিহারের পাশাপাশি অন্য রাজ্যেও কি চালু হবে?

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget