এক্সপ্লোর

Pres Freedom in India: এগিয়ে নেপাল, শ্রীলঙ্কাও, সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে আরও আট ধাপ নেমে ১৫০-এ ভারত

World Press Freedom Ranking: এই তালিকায় নেপালের উত্থান উল্লেখযোগ্য। গত বছর ১০৬তম স্থানে ছিল তারা।

নয়াদিল্লি: সংবাদমাধ্যমের স্বাধীনতায় (World Press Freedom Ranking) বিশ্ব সূচকে আরও পতন ভারতের। পিছিয়ে পড়তে পড়তে গত বছর ১৪২তম স্থানে জায়গা হয়েছিল। এ বছর আরও আট ধাপ নেমে ১৮০ দেশের মধ্যে ১৫০তম স্থানে ঠাঁই হল ভারতের। শুধু ভারতই নয়, একমাত্র নেপাল ছাড়া প্রতিবেশি দেশগুলিও এক এক করে অনেকটাই নেমে গিয়েছে। পাকিস্তান ১৫৭তম স্থানে রয়েছে। শ্রীলঙ্কা রয়েছে ১৪৬তম এবং মায়ানমার রয়েছে ১৭৬তম স্থানে। বাংলাদেশ ১৬২তম স্থানে জায়গা পেয়েছে।

প্রতিবেশি দেশগুলির অবস্থাও তথৈবচ

এই তালিকায় নেপালের উত্থান উল্লেখযোগ্য। গত বছর ১০৬তম স্থানে ছিল তারা। এ বার ৩০ ধাপ এগিয়ে ৭৬-এ পৌঁছে গিয়েছে। গত বছর তালিকায় ১৪৫তম স্থানে ছিল পাকিস্তান, এ বার ১২ ধাপ নীচে নেমে গিয়েছে তারা। শ্রীলঙ্কা গতবার ১২৭তম স্থান দখল করে ছিল। এ বার ১৯ ধাপ নীচে নেমে গিয়েছে তারা। বাংলাদেশ গতবারে ১৫২তম স্থানে থাকলেও, এ বার ১০ ধাপ নেমে গিয়েছে। ৩৬ ধাপ নীচে নেমেছে মায়ানমার।

আরও পড়ুন: Kolkata Medical: কলকাতা মেডিক্যালের কার্ডিওলজি বিভাগের প্রধানকে হুমকির অভিযোগ নির্মল মাজির বিরুদ্ধে

সংবাদমাধ্যমের স্বাধীনতায় তালিকায় একেবারে শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় ডেনমার্ক, তৃতীয় সুইডেন, চতুর্থ এস্টোনিয়া, পঞ্চম ফিনল্যান্ড। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী রাশিয়া রয়েছে ১৫৫তম স্থানে। গতবছরের থেকে পাঁচ ধাপ নীচে নেমে গিয়েছে তারা। দু’ধাপ এগিয়েছে ১৭৫তম স্থানে রয়েছে চিন। তালিকায় ২৪তম স্থানে রয়েছে ব্রিটেন। আমেরিকা রয়েছে ৪২তম স্থানে। তালিকায় একেবারে শেষতম স্থানে জায়গা হয়েছে উত্তর কোরিয়ার।

সমালোচকদের হেনস্থার অভিযোগ

আন্তর্জাতিক স্তরের ন’টি মানবাধিকার সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার’ (Reporters Without Borders) এই তালিকা তৈরি করেছে। সাংবাদিক এবং সমালোচকদের হেনস্থা বন্ধ করতে নরেন্দ্র মোদি সরকারকে আর্জি জানিয়েছে তারা। তাদের মতে, সমালোচনার করলেই দেশদ্রোহ, সন্ত্রাস আইন দায়ের করা কাম্য নয়।

সেরা শিরোনাম

Madhya Pradesh News : ৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
৩ তলা বাড়িতে জ্বলছিল প্রদীপ, ভয়াবহ আগুনে শেষ শিশু-সহ পরিবারের ৬ ; ব্যবসায়ীর পরিবারেও প্রাণহানি আরও ৬ জনের
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Road Accident: স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি
স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget