এক্সপ্লোর

Adityanath Oath Taking Date: আগামী ২৫ মার্চ জমকালো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ যোগী আদিত্যনাথের

Adityanath Oath Taking Date: সূত্রের খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে স্টেডিয়ামে প্রায় ২০০ জন ভিভিআইপি থাকবেন । আমন্ত্রিতদের তালিকায় শীর্ষ স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 


নয়াদিল্লি: আগামী ২৫ মার্চ বিকেল চারটেয় উত্তরপ্রদেশের(Uttar Pradseh) মুখ্যমন্ত্রী পদে শপথ (Oath) গ্রহণ করবেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।সরকারি সূত্র উল্লেখ করে এ খবর জানিয়েছে সংবাদসংস্থা। আধিকারিকদের সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের অনুষ্ঠান হতে পারে একানা স্টেডিয়ামে। সংবাদসংস্থার খবর অনুযায়ী, জমকালো এই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে পারে প্রচুর দর্শক। 

সূত্রের খবর, বিজেপি শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকা তৈরি করেছে। আমন্ত্রিতদের তালিকায় থাকতে পারেন সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপকরা। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচারে নতুন শব্দবন্ধ তৈরি হয়েছিল-‘লাভার্থী’। উত্তরপ্রদেশে বিজেপির ক্ষমতায় প্রত্যাবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সরকারি প্রকল্পগুলির সুবিধা প্রাপকরা। 

সূত্রের খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে স্টেডিয়ামে প্রায় ২০০ জন ভিভিআইপি থাকবেন । আমন্ত্রিতদের তালিকায় শীর্ষ স্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী  রাজনাথ সিংহ, অমিত শাহ ও বিজেপির অন্যান্য শীর্ষনেতৃবৃন্দ অনুষ্ঠানে থাকবেন। থাকবেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা, বিরোধী দলগুলির নেতৃবৃদ্ধ সহ বিশিষ্ট ব্যক্তিরা। 

শপথ গ্রহণের অনুষ্ঠানের প্রস্তুতির দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন, সৌন্দর্য ও জাঁকজমকের দিক থেকে এই অনুষ্ঠান হবে অতুলনীয়। 
উল্লেখ্য, এবার গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু করে ৭ মার্চ পর্যন্ত সাত দফায় উত্তরপ্রদেশ বিধানসভার ভোটগ্রহণ করা হয়। ভোটে বিজেপি ও তার শরিকদলগুলির ফের রাজ্যের ক্ষমতায় প্রত্যাবর্তন ঘটেছে। 

২০১৭-র বিধানসভা নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল ৩১২ আসন। শরিকদের সঙ্গে মিলিয়ে তাদের আসন সংখ্যা ছিল ৩২৫। এবার বিজেপির শক্তি কিছুটা কমেছে। বিজেপি একা পেয়েছে ২৫৫ আসন। শরিকগুলিকে নিয়ে মোট আসন সংখ্যা ২৭৩। উত্তরপ্রদেশ বিধানসভায় মোট আসন সংখ্যা ৪০৩।  অন্যদিকে, বিরোধী সমাজবাদী পার্টির আসন সংখ্যা কিছুটা বেড়েছে। কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে মায়াবতীর নেতৃত্বাধীন বিএসপি। কংগ্রেসের ফলও চূড়ান্ত হতাশাজনক হয়েছে। সবমিলিয়ে বিরোধী শিবিরকে বিপর্যস্ত করে বিধানসভা নির্বাচনে ফের জয়ী হয়েছে বিজেপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget