এক্সপ্লোর

গালওয়ানে সংঘর্ষের পর এক অফিসার সহ ১৫ চিনা জওয়ানকে আটক করেছিল ভারতীয় সেনা

এর আগে, চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র তরফেও ১০ ভারতীয় জওয়ানকে আটক করার দাবি করা হয়েছিল

নয়াদিল্লি: লাদাখে ভারত-চিন সংঘর্ষ নিয়ে নতুন তথ্য প্রকাশ। সোমবার সংঘর্ষের পর এক অফিসার সহ ১৫ চিনা সেনা জওয়ানকে হেফাজতে নিয়েছিল ভারত। আলোচনার পর তাঁদের ছাড়া হয়।

এর আগে, চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র তরফেও ১০ ভারতীয় জওয়ানকে আটক করার দাবি করা হয়েছিল। বেজিংয়ের তরফে জানানো হয়, আলোচনার মাধ্যমে আটক হওয়া ১০ ভারতীয় জওয়ানকে ছেড়ে দেওয়া হয়।

এদিন, ভারতের তরফেও জানানো হল, সংঘর্ষের পর ১৫ চিনা সেনা জওয়ান এপারে আটক হয়েছিল। আটক হওয়া জওয়ানদের মধ্যে এক চিনা অফিসারও ছিল বলে জানানো হয়েছে। পরে, আলোচনার পর ওই ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় বাহিনীর ওপর বর্বরোচিত হামলা চালায় চিনা ফৌজ। হামলা চালানো হয় পেরেক ও কাঁটাতার লাগানো কাঠের তক্তা, রড, পাথর। এই হামলায় এক সামরিক কর্নেল সহ ২০ জন ভারতীয় জাওয়ানের মৃত্যু হয়। গত ৪৫ বছরে এটিই সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ছিল।

ভারতীয় সেনা সূত্রে খবর, ওই সময় ভারত ও চিনা ফৌজের অনুপাত ছিল যথাক্রমে ১:৫। শুধু তাই নয়, চিনারা থার্মাল ইমেজিং ড্রোনের মাধ্যমে রাতের অন্ধকারে ভারতীয় জওয়ানদের খুঁজে বের করে বর্বরোচিত হামলা চালায়।

তবে, শুক্রবার প্রধানমন্ত্রী সর্বদল বৈঠকে বলেন, গালওয়ানে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি, ভারতীয় ভূখণ্ড বেদখলও হয়নি। মোদি বলেন, লাদাখে চিনা অনুপ্রবেশ হয়নি, কোনও সেনাচৌকিও দখল হয়নি। বরং যারা ভারতের দিকে চোখ তুলে তাকিয়েছিল, তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে।

এই নিয়ে প্রধানমন্ত্রীকে বিঁধতে ছাড়েনি বিরোধীরা। রাহুল গান্ধী ট্যুইটারে লিখেছেন, চিনা আগ্রাসনের কাছে ভারতীয় ভূখণ্ড সমর্পণ করেছেন প্রধানমন্ত্রী। যদি ওই ভূখণ্ড চিনেরই হয়, (১) তাহলে কেন আমাদের সেনাদের মরতে হল? (২) কোথায় তাঁদের মারা হল?

সংকীর্ণ রাজনীতি করবেন না বলে লাদাখকাণ্ডে রাহুলকে পাল্টা তোপ অমিত শাহর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ট্যুইট, একজন বীর সেনা জওয়ানের বাবার মন্তব্যই রাহুল গাঁধীকে সুস্পষ্ট বার্তা। যখন গোটা দেশ ঐক্যবদ্ধ, তখন রাহুল গাঁধীর উচিত, সংকীর্ণ রাজনীতি ছেড়ে দেশের স্বার্থে পাশে থাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget