এক্সপ্লোর

Indian Army: জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘনের কোনও ঘটনা ঘটেনি, জানিয়ে দিল ভারতীয় সেনা

Operation Mahadev : দিনকয়েক আগে 'অপারেশন মহাদেব'- এ শ্রীনগরের কাছে দাচিগাম এলাকায় ৩ জঙ্গিকে খতম করে ভারতের নিরাপত্তাবাহিনী।

পুঞ্চ : জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘনের কোনও ঘটনা ঘটেনি। এমনই জানিয়ে দিল ভারতীয় সেনা। এক বিবৃতিতে সেনার তরফে বলা হয়েছে, "পুঞ্চ এলাকায় সংঘর্ষবিরতি লঙ্ঘনের কিছু খবর ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায়। স্পষ্ট করে বলা হচ্ছে যে, নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। অনুগ্রহ করে যাচাই না করা তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।"

 

এর আগে, জম্মুতে প্রাথমিকভাবে খবর ছড়ায় যে, মঙ্গলবার সন্ধেয় পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা চৌকিতে "বিনা উস্কানিতে" গুলি চালিয়েছে, যার ফলে ভারতীয় সেনাবাহিনী তার পাল্টা জবাব দিয়েছে। মানকোট সেক্টরে প্রায় ১৫ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় অব্যাহত ছিল। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

যদিও এ প্রসঙ্গে সেনা বিবৃতি দিয়ে জানিয়ে দিল, সংঘর্ষবিরতি লঙ্ঘনের কোনও ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে বৈসারণ উপত্যকায় নৃশংস হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ২৬ জনের। তাঁদের মধ্যে ২৫ জন নিরীহ পর্যটক। আর একজন স্থানীয় টাট্টু ঘোড়ার চালক। নিজের ঘোড়ায় চড়িয়ে পর্যটকদের 'মিনি সুইৎজারল্যান্ড' ঘোরাতে নিয়ে গিয়েছিলেন ওই যুবক। সেখানে জঙ্গিদের হামলা থেকে পর্যটকদের প্রাণ বাঁচাতে গিয়েই নিজের প্রাণ খোয়াতে হয় তাঁকে। জঙ্গিরা বেছে বেছে হিন্দু পুরুষদের টার্গেট করে গুলি করে খুন করেছিল। স্ত্রীর চোখের সামনে খুন হয়েছিলেন স্বামী। মেয়ের চোখের সামনে মর্মান্তিক পরিণতি হয়েছিল বাবার। মহিলা এবং বাচ্চাদের ছেড়ে দেয় জঙ্গিরা। হুঁশিয়ারি দিয়ে তাঁদের বলা হয়, প্রধানমন্ত্রীকে জানাতে এই হত্যালীলার কথা। তবে এই জঙ্গি হামলার কড়া জবাব দেয় ভারত। জোরদার প্রত্যাঘাত করা হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে। অপারেশন সিঁদুরের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয় ৯টি জঙ্গি ঘাঁটি। এরপর যুদ্ধ পরিস্থিতি তৈরি হলেও সংঘর্ষবিরতি ঘোষণা হয় দুই দেশের মধ্যে।

এরপর দিনকয়েক আগে 'অপারেশন মহাদেব'- এ শ্রীনগরের কাছে দাচিগাম এলাকায় ৩ জঙ্গিকে খতম করে ভারতের নিরাপত্তাবাহিনী। তাদের মধ্যে ২ জঙ্গি পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল। এরা জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য বলেও জানা যায়। এই অভিযানের আগে হয়েছিল 'অপারেশন শিবশক্তি'। এই অভিযানেও ২ জঙ্গিকে নিকেশ করেছিল নিরাপত্তাবাহিনী। পহেলগাঁও হামলার পর থেকে উপত্যকায় জঙ্গি দমনে জোর তৎপরতা শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশের সহায়তায় একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে তারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget