এক্সপ্লোর

Illegal Immigration: উল্টে পড়ে নৌকা, জালভূমিতে লেপ্টে পর পর দেহ, বেআইনি ভাবে কানাডায় ঢুকতে গিয়ে মৃত্যু ভারতীয় পরিবারের

US-Canada Border: আমেরিকা-কানাডা সীমান্তে, জলাভূমি থেকে মোট ছ’টি দেহ উদ্ধার হয়েছে।

মন্টরিয়াল: জলাভূমিতে মুখ থুবড়ে পড়ে রয়েছে একাধিক দেহ। ছবি দেখে শিউড়ে উঠল কানাডা। মৃতদের মধ্যে রয়েছে একটি ভারতীয় পরিবারও। আমেরিকা-কানাডা সীমান্তে উদ্ধার হল দেহ। বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে কানাডায় ঢোকার চেষ্টার সময়ই মৃত্যু বলে অনুমান (Illegal Immigration)।

আমেরিকা-কানাডা সীমান্তের জলাভূমিতে একটি উল্টে যাওয়া নৌকা দেখতে পায় পুলিশ।

আমেরিকা-কানাডা সীমান্তে, জলাভূমি থেকে মোট ছ’টি দেহ উদ্ধার হয়েছে। রোমানিয়া বংশোদ্ভূত, কানাডার পাসপোর্ট ছিল মৃতদের মধ্যে একজনের কাছে। বাকিরা ভারতীয় বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে একটি তিন বছরের শিশুও রয়েছে বলে জানিয়েছে কানাডার পুলিশ (US-Canada Border)।

বৃহস্পতিবার আমেরিকা-কানাডা সীমান্তের জলাভূমিতে একটি উল্টে যাওয়া নৌকা দেখতে পায় পুলিশ। তুলতে গিয়ে দেখা যায়, একাধিক দেহ পড়ে রয়েছে। পরে সাংবাদিক বৈঠক করে কানাডার পুলিশ মৃতদের পরিচয় তুলে ধরে। ওন্টারিওর কাছে মোহক সম্প্রদায়ের এক ব্যক্তির কাছ থেকে নৌকাটি নিখোঁজ হয়ে যায় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: World Population: সাধারণ মানুষ নন, পরিবেশ ধ্বংসের নেপথ্যে ধনকুবেররা! শতাব্দী শেষ হতে হতে কমবে জনসংখ্যা, বলছে গবেষণা

মৃত ছয় জনের মধ্যে এক জন রোমানিয়ার এবং অন্য পাঁচ জন ভারতীয় বলে জানিয়েছে কানাডার পুলিশ। পাঁচ জন আবার প্রাপ্তবয়স্ক। মৃতদের মধ্যে রয়েছে তিন বছর বয়সি এক শিশুও।  আমেরিকা হয়ে বেআইনি ভাবে তাঁরা কানাডায় ঢোকার চেষ্টা করছিলেন বলে অনুমান।

কানাডায় মোহকরা আসলে উপজাতি সম্প্রদায়ের মানুষ। ওন্টারিও, কোয়েবেক প্রদেশের ইতিউতি ছড়িয়ে তাঁরা। আমেরিকার নিউ ইয়র্কেও তাঁদের বসবাস। তাঁদের নৌকায় কী করে ওই ছ’জন উঠলেন, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

আকাশপথে নজরদারি চালানোর সময় চোখে পড়ে মৃতদেহ

কানাডা পুলিশ জানিয়েছে, আকাশপথে নজরদারি চালানোর সময় জলাভূমিতে প্রথমে একটি দেহ চোখে পড়ে। ছয়টি দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁদের শরীরে বিষপ্রয়োগ করা হয়েছিল কিনা দেখা হচ্ছে। আমেরিকা হয়ে বেআইনি ভাবে কানাডায় প্রবেশের ঘটনা ইদানীং কালে বৃদ্ধি পেয়েছে বলে দাবি কানাডা পুলিশের। নতুন বছরের শুরু থেকে এখনও পর্যন্ত এমন ৪৮টি বেআইনি প্রবেশের ঘটনা সামনে এসেছে বলে জানানো হয়েছে।

আমেরিকা-কানাডা সীমান্ত থেকে উদ্ধার হওয়া দেহগুলির ব্যক্তিগত পরিচয় জানা যায়নি এখনও পর্যন্ত। সরাসরি ভারত থেকে আমেরিকা হয়ে তাঁরা কানাডায় ঢুকতে গিয়েছিলেন কিনা জানা যায়নি। তবে ভারতীয়দের দেশ ছাড়ার প্রবণতা ঘিরে উদ্বেগ রয়েইছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ২০২১ সালে ১ লক্ষ ৬৩ হাজার ৩৭০ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশে চলে গিয়েছেন।

সেরা শিরোনাম

Ali Khamenei Funeral: খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্র ইরানে, হতবাক ট্রাম্প, বললেন, ‘চাইলে এক তুড়িতেই…’
খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্র ইরানে, হতবাক ট্রাম্প, বললেন, ‘চাইলে এক তুড়িতেই…’
Baruipur Incident: নাবালিকার দেহ উদ্ধার ঘিরে অগ্নিগর্ভ বারুইপুর, মৃতদেহ রাস্তায় ফেলে বিক্ষোভ, এবার SIT গঠন পুলিশের
নাবালিকার দেহ উদ্ধার ঘিরে অগ্নিগর্ভ বারুইপুর, মৃতদেহ রাস্তায় ফেলে বিক্ষোভ, এবার SIT গঠন পুলিশের
Sougata On Chandrima: 'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর,
'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর, " লোকে যদি মনে না রাখে.."
Bhutan E20 Claim Fact Check: ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’
ভারতের কাছ থেকে ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি ভুটানের? ফ্যাক্ট চেক করে কেন্দ্র বলল ‘ভুল খবর’

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget