এক্সপ্লোর

Kailasa At UN: রাষ্ট্রপুঞ্জে ভাষণ 'ফেরার' নিত্যানন্দের প্রতিনিধির, বিতর্কের মুখে জারি নয়া বিবৃতি

Indian Fugitive Nithyanands Kailasa Issues Statement:২০১৯ সাল থেকে ভারত থেকে 'ফেরার' তিনি। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের মতো একগুচ্ছ অভিযোগ রয়েছে। সেই নিত্যানন্দকে নিয়েই হইচই।

জেনিভা: ২০১৯ সাল থেকে ভারত থেকে 'ফেরার' (fugitive) তিনি। তাঁর বিরুদ্ধে ধর্ষণ (rape) ও অপহরণের (kidnapping) মতো একগুচ্ছ অভিযোগ রয়েছে। অথচ সেই নিত্যানন্দই (Nithyanand) নাকি এখন সেন্ট্রাল আমেরিকার (central america) প্রশান্ত মহাসাগরীয় (pacific coast) উপকূলে  'ইউনাইটেড স্টেটস অফ কৈলাসা' নামে একটি আস্ত 'দেশ' তৈরি করে ফেলেছেন। শুধু তাই নয়। গত মাসে সেই দেশের দুই প্রতিনিধি রাষ্ট্রপুঞ্জে তাঁদের বক্তব্যও রেখে গিয়েছেন। এত কিছু কী ভাবে সম্ভব? তুমুল বিতর্কের মুখে নতুন করে বিবৃতি দিয়েছেন 'ইউনাইটেড স্টেটস অফ কৈলাসা'-র প্রতিনিধি। সেই নিয়ে আর এক প্রস্ত হইচই। যদিও তিনি বলছেন, তাঁদের অবস্থান স্পষ্ট করতেই এই নতুন বিবৃতি। 

কোথা থেকে কী?
চার বছর ধরে ফেরার নিত্যানন্দ এই মুহূর্তে কোথায়? উত্তর স্পষ্ট নয়। এভাবে কোনও 'দেশ' তৈরি করা যায় নাকি? সেই নিয়েও ধাঁধা রয়েছে। তবে কানাঘুষো যা শোনা যাচ্ছে তাতে এক প্রায় অবিশ্বাস্য আখ্যান উঠে আসার জোগাড়। নিত্যানন্দ নাকি সেন্ট্রাল আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের একটি দ্বীপপুঞ্জ কিনে নিয়ে তাঁর 'ইউনাইটেড স্টেটস অফ কৈলাসা' নামে 'দেশটি' তৈরি করেছেন। কোথা থেকে টাকা পেলেন? কার থেকে কিনলেন? ভারত সরকার জানল না? এতদিন কেউ কিছু টের পেল না? সবচেয়ে বড় কথা, যে 'দেশ' নিয়ে এত হইচই সেই 'দেশ' ঠিক কোথায় তা এখনও বিশ্ব মানচিত্রের কোথাও খুঁজে পাওয়া যায়নি। তবে আছে, এমন স্থির বিশ্বাস তাঁর ভক্ত ও অনুরাগীদের। এত পর্যন্ত নিয়েই কম শোরগোল ছিল না। এর উপর আবার জেনিভায় রাষ্ট্রপুঞ্জের এক প্রকাশ্য বৈঠক ওই 'দেশের' দুই প্রতিনিধি এসে বক্তৃতা দিয়ে যান। তার পরই বিতর্কের সুনামি যার পরই নয়া বিবৃতি।

কী দাবি?
যিনি এই বিবৃতি দিয়েছেন, তাঁর নাম বিদ্যাপ্রিয়া নিত্যানন্দ। ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিওয় তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'হিন্দুবিরোধীদের হাতে এসপিএইচ ভগবান নিত্যানন্দ পরমাশিবমের উপরের তাঁর নিজের দেশেই অত্যাচারিত হয়েছেন। আমি শুধু এই কথাই বলতে চেয়েছিলাম। ইউনাইটেড স্টেটস অফ কৈলাসা ভারত সম্পর্কে অত্যন্ত উঁচু ধারণা পোষণ করে এবং এই দেশ তার কাছে গুরুপীদম।' তাঁর মতে, জেনিভায় তাঁরা যা বলেছিলেন সেই কথা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিকৃত করা হয়েছে। হিন্দুবিরোধীরা জেনেবুঝে এই কাজ করেছে, অভিযোগ তাঁর। এতেই শেষ নয়। ভারত সরকারের কাছে এই হিন্দুবিরোধীদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জিও জানান তিনি। ভিডিওর শেষে নিজেকে রাষ্ট্রপুঞ্জে 'ইউনাইটেড স্টেটস অফ কৈলাসা'-র স্থায়ী প্রতিনিধি বলেও দাবি করেন বিদ্যাপ্রিয়া। রাষ্ট্রপুঞ্জের তরফে যদিও এই ধরনের কোনও দাবিকে মান্যতা দেওয়া হবে না বলে সাফ জানানো হয়েছে। কিন্তু তার পরও অনেকগুলি প্রশ্ন থেকে যাচ্ছে। উত্তর অবশ্য একটিরও স্পষ্ট নয়।

আরও পড়ুন:গ্রুপ ডি-র পরে এবার নবম-দশম, চাকরি গেল ৬১৮ 'অযোগ্য' শিক্ষকের

        

সেরা শিরোনাম

Bengali Trekkers Missing: ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৮ বাঙালি পর্যটক? ভয়ঙ্কর তুষারধসে আটকে বিছিন্ন যোগাযোগও?
ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৮ বাঙালি পর্যটক? ভয়ঙ্কর তুষারধসে আটকে বিছিন্ন যোগাযোগও?
Weather Alert: কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা
কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা
Hooghly News : দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে
দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget