এক্সপ্লোর

Pahalgam Incident: পহেলগাঁও হামলার জের, আটারি সীমান্তে আটকে বরযাত্রী, সুরাহা কি মিলবে ?

Cross Border Wedding: চার বছর রাজস্থানের শৈতান সিংয়ের বাগদান হয়েছিল পাকিস্তানের সিন্ধু প্রদেশের কেসর কানওয়ারের সঙ্গে। এতদিনে অবশেষে পাওয়া গিয়েছিল ভিসা। কিন্তু দুলহনকে আনতে যাওয়ার আগেই আটকে গেল বারাত।

Pahalgam Incident: চার বছর আগে সেরেছিলেন বাগদান। এবার বিয়ে করতে যাওয়ার কথা ছিল পড়শি দেশে। কিন্তু 'বিবির মুলুকে' যাওয়ার আগেই আটারি সীমান্তে আটকে গেল বরযাত্রী। এতদিন ধরে কষ্ট করে অবশেষে পাওয়া গিয়েছিল ভিসা। কিন্তু পহেলগাঁওতে জঙ্গি হামলার পর আটারি সীমান্ত বন্ধ করেছে ভারত সরকার। আর তার জেরেই বিপদে পড়েছে রাজস্থানের এক পরিবার। 'ক্রস-বর্ডার ওয়েডিং' অর্থাৎ সীমানা পার করে বিয়ে-শাদি করা এতদিন সুবিধার থাকলেও, এবার পহেলগাঁও হামলার পর থেকে দেখা দিয়েছে গুরুতর সমস্যা। কারণ বন্ধ হয়ে গিয়েছে আটারি সীমান্ত। 

রাজস্থানের শৈতান সিংয়ের বাগদান হয়েছিল পাকিস্তানের সিন্ধু প্রদেশের কেসর কানওয়ারের সঙ্গে। চার বছর আগে বাগদানের পর থেকেই ভিসা জোগাড়ের জন্য উঠেপড়ে লেগেছিলেন শৈতানের পরিবারের সদস্যরা। অবশেষে এতদিনে পাওয়া গিয়েছে ভিসা। অথচ পাকিস্তানে যাওয়ার উপায় নেই। ৩০ এপ্রিল পাকিস্তানের অমরকোটে বিয়ে হওয়ার কথা ছিল শৈতান এবং কেসরের। সেই মতোই আটারি সীমান্তে 'বারাত' নিয়ে পৌঁছেছিলেন শৈতান সিং। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন নতুন নিয়মের কথা। আটারি-ওয়াঘা সীমানা পেরোতে দেওয়া হয়নি ওই পরিবারের সদস্যদের। 

বারমের জেলার ইন্দ্রোই গ্রামের বাসিন্দা শৈতান জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে ওই বিশেষ দিনটার জন্য অপেক্ষা করছিলেন তিনি এবং তাঁর পরিবার। এবছর ১৮ ফেব্রুয়ারি ভিসা পেয়েছিলেন পরিবারের কয়েকজন। শৈতান, তাঁর বাবা এবং ভাইয়ের ভিসা হয়েছিল পাকিস্তান যাওয়ার। অনেক কাঠখড় পুড়িয়ে তবে মিলেছে এই ভিসা। মেয়াদ রয়েছে ১২ মে পর্যন্ত। ততদিনে যদি সরকারের তরফে আশানুরূপ কোনও বার্তা পাওয়া যায়, এখন সেই আশাতেই বুক বেঁধেছেন শৈতান এবং তাঁর পরিবারের সদস্যরা। শৈতানের ভাই সুরেন্দ্র জানিয়েছেন, এই ঘটনায় দুই পরিবারের লোকজনই উদ্বিগ্ন হয়ে রয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে পাকিস্তান থেকে অনেক আত্মীয়স্বজনও এসে গিয়েছিলেন বিয়ে উপলক্ষ্যে। তাঁদেরও ফিরে যেতে হয়েছে। 'আমরা সবাই খুব মুষড়ে পড়েছি। জঙ্গি হামলায় অনেক ক্ষতি হয়। সম্পর্ক নষ্ট হয়। সীমান্ত সচল থাকে না,' বলছেন শৈতানের ভাই সুরেন্দ্র। শৈতানের কথায়, 'জঙ্গিরা যা করেছে ভুল। বিয়েতে বাধা পড়েছে। কী করা যাবে? এটা সীমান্তের ব্যাপার।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget