এক্সপ্লোর

War Torn Syria: যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়া, তবে নিরাপদে রয়েছে ভারতীয়রা, সাহায্যের জন্য খোলা থাকছে ভারতীয় দূতাবাস

Indian Embassy in Damascus: সরকারি তথ্য অনুসারে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ১৪ জন জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করছেন। 

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নিরাপদে রয়েছেন ভারতীয় নাগরিকরা। সরকারি সূত্রে জানা গিয়েছে, সিরিয়ার রাজধানী দামাস্কাসে কাজ চালু রাখবে ভারতীয় দূতাবাস। সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হবে ভারতীয় দূতাবাসের তরফে। সরকারি সূত্রে জানা গিয়েছে, সিরিয়ায় থাকা সমস্ত ভারতীয়দের সঙ্গে ভারতীয় দূতাবাসের তরফে যোগাযোগ করা হয়েছে। তাঁরা নিরাপদে রয়েছেন। ভারতীয় দূতাবাস আপাতত সিরিয়ায় থাকা সমস্ত ভারতীয়দের সাহায্যের জন্য কাজ চালু রেখেছে। সরকারি তথ্য অনুসারে সিরিয়ায় প্রায় ৯০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ১৪ জন জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করছেন। 

ইতিমধ্যেই বিদ্রোহীরা দখল নিয়েছে সিরিয়ার রাজধানী দামাস্কাসের। প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২ দশকের বেশি সময়ের শাসনকালের অবসান হয়েছে। অন্যদিকে রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে বাশার আল আসাদ প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়ে সিরিয়া ছেড়ে চলে গিয়েছেন। আর তারপরেই বিদ্রোহীরা বাশার আল আসাদের প্রাসাদে ঢুকে লুঠপাট শুরু করেছে বলে খবর। তবে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার পর বাশার আল আসাদ সিরিয়া ছেড়ে কোথায় চলে গিয়েছেন সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। 

দামাস্কাস দখলের পর সিরিয়ার বিদ্রোহীরা রাষ্ট্রীয় টেলিভিশনে জয় ঘোষণা করেছে। দামস্কাসে বিকেল ৩টে থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু জারি করা হয়েছে। অন্যদিকে বিপক্ষ নেতা আবু মহম্মদ আল-জুলানি জানিয়েছেন, সরকারি ভাবে সমস্ত দায়িত্ব হস্তান্তরের আগে আল-আসাদের প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই সপ্তাহের শেষেই শনিবার ভারতের তরফে নাগরিকদের সিরিয়া ভ্রমণের ব্যাপারে সতর্ক করা হয়েছিল। বলা ভাল সিরিয়ায় ভ্রমণ করতে বারণ করা হয়েছে। এর পাশাপাশি সিরিয়ায় বসবাসকারীদের অতিরিক্ত সতর্কতা নিতে বলা হয়েছিল এবং তাদের যাতায়াতের ব্যাপারেও সীমাবদ্ধতা আনার পরামর্শ দেওয়া হয়েছিল। এখানেই শেষ নয়। বিদেশ মন্ত্রকের তরফে এও বলা হয়েছিল, সিরিয়ায় বসবাসকারী ভারতীয়রা যেন সম্ভব হলে যত দ্রুত সম্ভব বাণিজ্যিক বিমানে করে অন্যত্র চলে যান। বিদেশ মন্ত্রক সিরিয়ায় বসবাসকারী ভারতীয়দের দামাস্কাসের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার আর্জি জানিয়েছে। আর এখন সিরিয়ায় যা পরিস্থিতি তা নজরে রেখে পরবর্তী নোটিফিকেশন না পাওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের সিরিয়ায় ভ্রমণ থেকে বিরত থাকতেও বলা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget