এক্সপ্লোর

Cyclone Yass: ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুতি শুরু ভারতীয় নৌবাহিনীর

ঘূর্ণিঝড় মোকাবিলায় বাংলা ও ওড়িশা উপকূলে প্রস্তুত রাখা হয়েছে ৪টি ডাইভিং টিম-সহ ৮টি উদ্ধারকারী দলকে।

কলকাতা: ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় প্রস্তুত ভারতীয় নৌবাহিনী। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় বাংলা ও ওড়িশা উপকূলে প্রস্তুত রাখা হয়েছে ৪টি ডাইভিং টিম-সহ ৮টি উদ্ধারকারী দলকে।

জানা গিয়েছে, ওষুধ, চিকিত্সা সরঞ্জাম, খাবার ও প্রয়োজনীয় রসদ নিয়ে প্রস্তুত নৌবাহিনীর ৪টি জাহাজ। দ্রুত উদ্ধারের জন্য প্রস্তুত নৌবাহিনীর ৪টি বিমান। বিশাখাপত্তনমে আইএনএস ডেগা ও চেন্নাইয়ের কাছে আইএনএস রাজালি থেকে আকাশপথে নজরদারি চালিয়ে দুর্গত এলাকায় গিয়ে উদ্ধার ও ত্রাণ সামগ্রী ফেলার কাজ চালানো হবে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়তে পারে বাংলা ও ওড়িশা উপকূলে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে প্রস্তুত নিচ্ছে সেনাবাহিনীও। ওড়িশা উপকূলে মোতায়েন করা হয়েছে ২ কলাম সেনা ও ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্সের ২টি দল। ৮ কলাম সেনা ও ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্সের একটি দলকে প্রস্তুত রাখা হয়েছে বাংলার জন্য। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, উদ্ধার ও ত্রাণকাজে সাহায্যকারী দল হিসেবে দুই রাজ্যে এদের মোতায়েন করা হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সন্ধেয় বাংলা-ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস। তার আগে শুরু হয়েছে প্রস্তুতি। রবিবার সকালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। দুপুর অথবা বিকেলের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বইতে পারে ঝোড়ো হাওয়া। গতকালই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আজ সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। ২৪ ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে এই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। বুধবার সন্ধেয় ঘূর্ণিঝড় ইয়াসের স্থলভূমিতে আছড়ে পড়ার সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে ঘূর্ণিঝড় ইয়াসের প্রস্তুতি। আপত্কালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য আনা হয়েছে অত্যাধুনিক আলো। বিদ্যু সংযোগ বিচ্ছিন্ন হলে, কোথাও বাঁধ মেরামতি অথবা অন্যান্য জরুরি প্রয়োজনে এই পোর্টেবল আলো ব্যবহার করা হবে। সুন্দরবনের পাথরপ্রতিমা ব্লকে জি ও এল প্লট দ্বীপে যুদ্ধকালীন তত্পরতায় সমুদ্র বাঁধ মেরামতির তৈরির কাজ চলছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। দিঘা মোহনা কোস্টাল থানার তরফে গ্রামে গ্রামে চলছে সতর্কতামূলক প্রচার। সাইরেন বাজিয়ে সাধারণ মানুষকে ঘূর্ণিঝড় আসতে পারে বলে সতর্ক করা। 

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget