এক্সপ্লোর

Train Fare Increase: ট্রেন-যাত্রা এখন আরও মহার্ঘ, বড়দিনের পরই বাড়ছে ভাড়া, রেলের আয় বাড়বে ৬০০ কোটি টাকা

Train Fare Hike: রেলের তরফে জানানো হয়েছে, জেনারেল ক্লাসের টিকিটে ২১৫ কিলোমিটার পর্যন্ত ভাড়ায় আপাতত কোনও পরিবর্তন হচ্ছে না।

নয়াদিল্লি: ট্রেনযাত্রা এখন আরও মহার্ঘ। কারণ ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। উৎসবের মরশুমেই ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হল। তবে লোকাল ট্রেনের নয়, দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়াল রেল। (Train Fare Hike)

রেলের তরফে জানানো হয়েছে, জেনারেল ক্লাসের টিকিটে ২১৫ কিলোমিটার পর্যন্ত ভাড়ায় আপাতত কোনও পরিবর্তন হচ্ছে না। তবে ২১৫ কিলোমিটারের পর থেকে বেশি ভাড়া গুনতে হবে। প্রতি কিলোমিটারে বাড়তি ১ পয়সা করে দিতে হবে যাত্রীদের। (Train Fare Increase)

এক্সপ্রেস বা মেল ট্রেনের নন-এসি কোচের টিকিটে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বাড়ছে। শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি কোচের টিকিটেও প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বাড়ছে।  অর্থাৎ ৫০০ কিলোমিটার যাত্রা করলে আগের তুলনায় ১০ টাকা বেশি দিয়ে টিকিট কিনতে হবে। আগামী ২৬ ডিসেম্বর থেকে নতুন হারে ভাড়া কার্যকর হতে চলেছে। 

রেলের তরফে জানানো হয়েছে, গত এক দশকে রেলের নেটওয়র্ক যেমন বিস্তৃত হয়েছে, তেমনই পরিষেবাতেও উন্নতি ঘটেছে। রেলে কর্মীর সংখ্যাও বাড়ানো হচ্ছে। নতুন হারে ভাড়া কার্যকর হলে বছরে ৬০০ কোটি টাকা আয় বাড়বে রেলের।

ভারতীয় রেল জানিয়েছে, কর্মী রাখতে গিয়ে তাদের খরচ বেড়ে হয়েছে ১ লক্ষ ১৫ হাজার তোটি টাকা। পেনশন বাবদ আরও ৬০ হাজার কোটি যাচ্ছে। সব মিলিয়ে পরিষেবা খাতে ২ লক্ষ ৬৩ হাজার কোটি টাকা খরচ হয়েছে ২০২৪-'২৫ অর্থবর্ষে। সবদিক সামাল দিতেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত। পাশাপাশি, জায়গা বাড়ানোর উপরও জোর দেওয়া হচ্ছে।

এর আগে, চলতি বছরের জুলাই মাসেই ভাড়া বাড়িয়েছিল রেল। নন-এয়ার কন্ডিশনড কোচের ভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা বাড়ানো হয় সেই সময়। এসি কামরার বাড়া বাড়ে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে। 

২০২০ সালের ১ জানুয়ারি সাধারণ ট্রেন, মেল ও এক্সপ্রেস ট্রেনের দ্বিতীয় শ্রেণির টিকিটের দাম বাড়ানো হয় যথাক্রমে ১ ও ২ পয়সা প্রতি কিলোমিটারে। স্লিপার ক্লাস এবং এসি কামরায় টিকিটের দাম বাড়ে যথাক্রমে ২ ও ৪ পয়সা প্রতি কিলোমিটারের নিরিখে।

ট্রেনযাত্রাকে আরও নিরাপদ করে তোলার পাশাপাশি, পরিষেবায় ঘাটনা না রাখাই লক্ষ্য় বলে জানিয়েছে ভারতীয় রেল। পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম পণ্য বহনকারী রেল ব্যবস্থা যে ভারতেই রয়েছে, তাও জানানো হয়েছে। আসন্ন উৎসবের মরশুমে ১২ হাজার ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalyan Banerjee: 'দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের... অত্যন্ত অসম্মানজনক ভাবে আমাকে বলল...' ফের বিস্ফোরক কল্যাণ
'দিদি শুধু অভিষেক অভিষেক করলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের... অত্যন্ত অসম্মানজনক ভাবে আমাকে বলল...' ফের বিস্ফোরক কল্যাণ
West Bengal News Live: মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড কল্যাণ
মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড কল্যাণ
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Weather Alert: তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?
তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Assam News : একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Online Jewellery Shopping : অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
TMC Leader Arrested: একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Embed widget