এক্সপ্লোর

Indian Railways: রেলযাত্রীদের জন্য বড় সুখবর! কমছে দূরপাল্লার ট্রেনের AC কামরার ভাড়া!

India Railways Ticket Fare: দূরপাল্লার ট্রেনের টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 

নয়া দিল্লি: বেড়াতে যেতে ইচ্ছে করছে, কিন্তু ট্রেনের টিকিটের (Train Ticket) দাম দেখে সেই ইচ্ছে দমে যাচ্ছে! তবে আপনার জন্য সুখবর আনল রেল (Indian Railways)। দূরপাল্লার ট্রেনের টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। রেলের তরফে বুধবার এসি থ্রি-টায়ার ইকোনমি ক্লাস ভ্রমণের ভাড়া আগের মতো কার্যকর করার একটি আদেশ জারি করেছে যা গত বছরের নভেম্বরে প্রত্যাহার করা হয়েছিল।                      

এর ফলে, এসি থ্রি ইকোনমি কোচের ভাড়া এসি থ্রি  কোচের চেয়ে কম হবে। বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। গত বছর, রেলওয়ে বোর্ড এসি থ্রি এবং এসি থ্রি ইকোনমি কোচের ভাড়া সমান করেছিল। রেলের এই সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনা হয়। 

রেলের এক আধিকারিক জানিয়েছেন যে এসি থ্রি  কোচে বার্থের সংখ্যা ৭২টি, যেখানে এসি থ্রি ইকোনমিতে বার্থের সংখ্যা ৮০টি। এটি সম্ভব হয়েছে কারণ AC 3 ইকোনমি কোচের বার্থের প্রস্থ AC 3 কোচের চেয়ে সামান্য কম৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাড়া কমানোর সঙ্গে সঙ্গে ইকোনমি কোচে কম্বল ও চাদর দেওয়ার ব্যবস্থা চালু থাকবে। 

যাত্রীদের সস্তায় ট্রেনে সফরের সর্বোত্তম ও আরামদায়ক সুবিধা দিতেই এসি ৩-টায়ার ইকনমি ক্লাস নিয়ে এসেছিল রেলওয়ে বোর্ড। এমনি এসি ৩ টায়ারের থেকে এই কোচগুলির টিকিটের দাম ৬ থেকে ৭ শতাংশ কম। রেলওয়ে আধিকারিকরা জানিয়েছেন, এসি ৩ টায়ারে যেখানে ৭২ টি বার্থ থাকে। এসি ৩ টায়ারে ৮০ টি বার্থ থাকবে। পরিসংখ্যান অনুযায়ী, এই নয়া কোচ নিয়ে আসার এক বছরের মধ্যেই এর থেকে রেলওয়ে ২৩১ কোটি টাকা আয় করেছে। ২০২২ সালের এপ্রিল- অগস্ট মাসে ১৫ লক্ষ মানুষ এই কোচে যাত্রা করেছেন। এর ফলে আয় হয়েছে ১৭৭ কোটি টাকা।

আরও পড়ুন, রেল টিকিটে ফের ছাড় পাবেন প্রবীণ নাগরিকরা? নিয়ম ফিরিয়ে আনতে প্রস্তাব সংসদে

তবে এবার থেকে আপনি যদি ট্রেনের এসি থ্রি ইকোনমি কোচে ভ্রমণ করেন তাহলে আপনাকে থ্রি এসির তুলনায় কম টাকা দিতে হবে। ইতিমধ্যেই টিকিট বুক করা যাত্রীরাও এই সিদ্ধান্তের সুবিধা পাবেন। রেলের তরফে জানান হয়েছে। যেসব যাত্রী অনলাইনে এবং কাউন্টারে টিকিট নিয়েছেন তাদের টাকা রেলওয়ে ফেরত দেবে।                                  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swarup Biswas: 'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
'এই বিশ্বাস ব্রাদার্স দিনের পর দিন জমি-বাড়ি দখল করেছে', স্বরূপ গ্রেফতার হতেই তোপ সৌরভের
Firhad Hakim: ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি, ১ ঘণ্টা ধরে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ
ফিরহাদ হাকিমের বাড়িতে সিআইডি, ১ ঘণ্টা ধরে কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ
Swarup Biswas Arrested: 'অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস, স্বরূপ বিশ্বাস... সবকটা চোর', স্বরূপ গ্রেফতার হতেই নিউ আলিপুর থানার সামনে আমজনতার ক্ষোভের বিস্ফোরণ
'অরূপ বিশ্বাস, জুঁই বিশ্বাস, স্বরূপ বিশ্বাস... সবকটা চোর', স্বরূপ গ্রেফতার হতেই নিউ আলিপুর থানার সামনে আমজনতার ক্ষোভের বিস্ফোরণ
West Bengal News Today Live Updates: গ্রেফতার স্বরূপ বিশ্বাস, মহিলার সঙ্গে অশালীন আচরণ, তোলাবাজির অভিযোগ অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে
গ্রেফতার স্বরূপ বিশ্বাস, মহিলার সঙ্গে অশালীন আচরণ, তোলাবাজির অভিযোগ অরূপ বিশ্বাসের ভাইয়ের বিরুদ্ধে

ভিডিও

শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০৩.০৬.২৬): তৃণমূলের নিয়ন্ত্রণ পুরোপুরি হারালেন মমতা, এবার হাতছাড়া হতে চলেছে প্রতীকও?
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget