এক্সপ্লোর

Attack on Indian student in US: মার্কিন মুলুকে ছিনতাইয়ের কবলে ভারতীয় ছাত্র ! আহত অবস্থায় সাহায্যের আর্জি

Attack on Indian student in US Viral Video: মার্কিন মুলুকে ছিনতাইয়ের কবলে পড়ল ভারতীয় ছাত্র। আহত অবস্থায় সাহায্যের আর্জি জানিয়েছে সে। সেই ভিডিয়ো ভাইরাল নেটদুনিয়ায়।

কলকাতা: রাতের খাবার কিনে ফিরছিলেন। এমন সময় হঠাৎ করেই ঘিরে ধরে চার দুষ্কৃতী। হাত
থেকে ব্যাগ, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলে। পালাতে গেলে প্রচণ্ড মারধর করা হয়। এর পর মোবাইল কেড়ে নিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। সম্প্রতি এক ভারতীয় ছাত্রের সঙ্গে এমন ঘটনাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। রাতের বেলা ফাঁকা রাস্তায় হঠাৎ করেই দুষ্কৃতিদের হামলার মুখে পড়তে হয় তাঁকে। 

ভাইরাল ভিডিয়ো

হায়দ্রাবাদের বাসিন্দা সৈয়দ মাজাহির আলি। মার্কিন যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করতে গিয়েছেন তিনি। সেখানেই এমন ঘটনার শিকার হন। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানে সাহায্য চাইতে দেখা যায় সৈয়দকে। সৈয়দের স্ত্রী সৈয়দ রুকিয়া ফতিমাও সাহায্য চেয়ে ইতিমধ্যেই চিঠি লিখেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে।

গুরুতর আহত সৈয়দ

ভিডিয়োতে দেখা যায়, নাক মুখ ফেটে গলগল করে রক্ত পড়ছে ওই ব্যক্তির মুখ দিয়ে। তাঁকে ঘটনাটা বিবৃত করতে শোনা যায়। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সৈয়দ রাস্তার দিকে দেখিয়ে বলেন, তিনি রাস্তা দিয়ে খাবার নিয়ে ফিরছিলেন। সেই সময়ই চার ছিনতাইবাজের কবলে পড়েন তিনি। তাদের সঙ্গে অস্ত্র ছিল বলে জানা গিয়েছে। প্রথমে দৌড়ে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেন সৈয়দ। কিন্তু চারজনের সঙ্গে পেরে ওঠেননি। তাঁর মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায় সশস্ত্র দুষ্কৃতি।

বিদেশমন্ত্রী জয়শঙ্করকে চিঠি

সৈয়দের স্ত্রী তাঁর স্বামীর এক বন্ধুর মারফত এই খবর পান। খবর পেয়েই ফতিমা একটি চিঠি লিখেছেন ভারতের বিদেশমন্ত্রীকে। চিঠিতে স্বামীকে নিরাপত্তা দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। তিন ছেলে মেয়েকে নিয়ে স্বামীর কাছে যাতে যেতে পারেন, তাঁর আর্জিও জানিয়েছেন ফতিমা। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

ভারতীয় দূতাবাসের সাহায্যের আর্জি

ইতিমধ্যে আমেরিকার ভারতীয় দূতাবাস থেকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। তারা এই সংক্রান্ত একটি টুইট করে তাদের এক্স হ্যান্ডেলে। সেখানে লেখা হয়, সৈয়দের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। তাকে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি সৈয়দের স্ত্রীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তাঁকেও এই ব্যাপারে বিশদে জানানো হয়েছে। ঘটনাটির তদন্ত কতদূর এগোল, সেই বিষয়ে খোঁজ রাখছে ভারতীয় দূতাবাস।

আরও পড়ুন - King Charles III: অভিষেকের এক বছরের মধ্যে ক্যানসার কিং চার্লসের !

সেরা শিরোনাম

Cyclone Arnab : সাইক্লোন অর্ণবের পরপরই ছত্তীসগড়ের আকাশে এ কী ছবি ! ছ্যাঁৎ করে উঠবে বুক, ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যালে
সাইক্লোন অর্ণবের পরপরই ছত্তীসগড়ের আকাশে এ কী ছবি ! ছ্যাঁৎ করে উঠবে বুক, ভিডিও ছড়িয়ে পড়ল সোশ্যালে
Ajit Mahato Arrested : গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
East Bardhaman News: পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
পূর্ব বর্ধমানে বুদবুদে তরুণীর শ্লীলতাহানি, মেরে ওই তরুণীর বাবার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
Weather Update: ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর রেশ কাটেনি, নিম্নচাপের জেরে আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, এল IMD-র আপডেট
ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর রেশ কাটেনি, নিম্নচাপের জেরে আজ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, এল IMD-র আপডেট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget