এক্সপ্লোর

King Charles III: অভিষেকের এক বছরের মধ্যে ক্যানসার কিং চার্লসের !

King Charles III Diagnosed With Cancer: ব্রিটেনের সিংহাসনে অভিষেক হয়েছে গত বছরের মে মাসে। এর মধ্যেই ক্যানসারে আক্রান্ত হলেন কিং চার্লস।

কলকাতা: ক্যানসারে আক্রান্ত হলেন কিং চার্লস। সোমবার বাকিংহাম প্যালেস এই বিবৃতি জারি করেছে। তবে ঠিক  কী ক্যানসারে আক্রান্ত হয়েছেন, তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে প্রস্টেটের একটি পরীক্ষা করাতে লন্ডন হাসপাতালে ভর্তি রয়েছে ব্রিটেনের রাজা। সেই থেকে ধারণা করা হয়েছিল, প্রস্টেটের ক্যানসারে আক্রান্ত তিনি। কিন্তু পরে সেই বিভ্রান্তি দূর করে প্যালেস কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, ক্যানসার হয়েছে রাজা চার্লসের। চিকিৎসাও শুরু হয়েছে। তবে প্রস্টেট ক্য়ানসার হয়নি তাঁর।

অভিষেক অনুষ্ঠানের এক বছরের মধ্যেই দুঃসংবাদ !

বর্তমানে রাজা চার্লসের বয়স ৭৫ বছর। গত বছর মে মাসে তাঁর রাজ্যাভিষেক অনুষ্ঠান হয়। মহাসমারোহে সেই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বরা। একই সঙ্গে ব্রিটেন শাসিত বিভিন্ন দ্বীপপুঞ্জের অতিথিরাও। অভিষেকের এক বছর পূর্ণ হতে না হতেই তাঁর ক্যানসারের খবর প্রকাশ্যে এল। তবে প্যালেস সূত্রের খবর, মা রানি এলিজাবেথ মারা যাওয়ার পর থেকেই তাঁর কিছু চিকিৎসা শুরু হয়েছিল। 

হাসপাতালে তিনদিন

সম্প্রতি এনলার্জড প্রস্টেটের চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানে তিন রাত থাকতে হয়েছে তাঁকে। এই কারণে অদূর ভবিষ্যতে যে কাজ কর্তব্য রয়েছে, তা বাতিল করতে হয়েছে। এই মর্মেও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্যালেসের তরফে। বলা হয়েছে, সুস্থ হওয়া পর্যন্ত চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন চার্লস। এই কারণে আগামী কিছুদিনের কাজকর্ম থেকে বিরতি নিচ্ছেন চার্লস। তবে পরিবারের অন্য সদস্যরা বিরতি নিচ্ছেন না। তাঁরা তাঁদের রুটিনমাফিক দায়িত্ব পালন করবেন। 

ঋষি সুনকের সঙ্গে জরুরি মিটিং জারি

শরীর খারাপ থাকলেও ‘হেড অব স্টেট’ অর্থাৎ রাষ্ট্রপ্রধান হিসেবে নিজের দায়িত্ব পালন করবেন তিনি। প্রসঙ্গত, ব্রিটেনের প্রধানমন্ত্রীকে প্রতি সপ্তাহেই একটি করে মিটিং করতে হয় রাষ্ট্রপ্রধানের সঙ্গে। আপাতত সেই দায়িত্ব থেকে তিনি বিরতি নিচ্ছেন না। তবে চিকিৎসকরা বললে ভবিষ্যতে তা নিতে হতে পারে। তিনি বিরতি নিলে ওই দায়িত্ব পালন করবেন কাউন্সিলর অব স্টেটস সদস্যরা। প্রসঙ্গত, বাবা নিজেই শরীর খারাপের কথা জানিয়েছেন দুই পুত্রকে। ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি সেখান থেকে চার্লসকে দেখতে আসছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। তবে সোমবারের এই বিজ্ঞপ্তির আগে চার্লসকে রোববার দেখা গিয়েছিল। চার্চে গিয়েছিলেন তিনি। সেখানে দশ মিনিট হাঁটেন । হাত নেড়ে সকলকে অভিবাদন জানান।

আরও পড়ুন - Recurring Cancer: ক্যানসার কেন বারবার ফিরে আসে ? আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : 'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
Abhijeet Dipke : CJP-এর ভবিষ্যৎ কী ? অভিজিৎ দীপক রাজনীতিতে প্রবেশ করছেন ? বড় তথ্য ফাঁস করলেন নিজেই
CJP-এর ভবিষ্যৎ কী ? অভিজিৎ দীপক রাজনীতিতে প্রবেশ করছেন ? বড় তথ্য ফাঁস করলেন নিজেই
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget