এক্সপ্লোর

US-Iran War: আকাশেই টুকরো টুকরো হল মিসাইল, ধ্বংসাবশেষ আছড়ে পড়ে আহত ৫ ভারতীয়, ভয়ঙ্কর ঘটনা আবু ধাবিতে

Abu Dhabi Missile Debris Hit Indians:

নয়াদিল্লি: আবু ধাবির আকাশে টুকরো টুকরো হল মিসাইল। আর সেই টুকরো বিঁধে আহত হলেন পাঁচ ভারতীয়। শনিবার ভোরে এই ঘটনা ঘটেছে বলে খবর। আবু ধাবির শিল্পাঞ্চলে এই ঘটনা ঘটেছে। মিসাইল এবং ড্রোনের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে আগুনও ধরে যায় ওই এলাকায়। (Abu Dhabi Missile Debris Hit Indians)

সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে উড়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মোতায়েন রয়েছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। একঝাঁক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছিল ইরান। আকাশেই সেগুলি ধ্বংস করে দেওয়া হয়। কিন্তু ধ্বংসাবশেষ আছড়ে পড়ে বিপত্তি ঘটে। (US-Iran War)

আবু ধাবির খলিফা ইকনমিক জোন (KEZAD)-এ এই ঘটনা ঘটেছে। সেখানে বেশ কিছু শিল্প কারখানা রয়েছে। সেটি ফ্রি জোনও, যা পরিচালনা করে AD Ports Group. জানা গিয়েছে, উড়ে আসা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে আকাশেই প্রতিহত করা সম্ভব হয়। কিন্তু ধ্বংসাবশেষ আছড়ে পড়ে সজোরে। আগুন ধরে যায় ওই এলাকায়। 

আহত পাঁচ জনই ভারতীয় বলে জানা গিয়েছে। তাঁদের কেউ হালকা চোট পেয়েছেন, কেউ কেউ আবার মাঝারি আঘাত পেয়েছেন বলে খবর। জরুরি বিভাগের তরফে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এই মুহূর্তে। আহতদের চিকিৎসা চলছে। তবে কে বা কারা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলি ছুড়েছে, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। 

আবু ধাবি জনসংযোগ বিভাগের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘আকাশে সফল ভাবে হামলা ঠেকিয়ে দেওয়ার পর খলিফা ইকোনমিক জোনে ধ্বংসাবেশষ আছড়ে পড়ে। এতে পাঁচ জন ভারতীয় আহত হয়েছেন। তাঁরা হালকা থেকে মাঝারি আহত’।

নয় নয় করে একমাস হতে চলল যুদ্ধের আঁচে তপ্ত পশ্চিম এশিয়া। যুদ্ধবিরতিতে আর বেশি দেরি নেই বলে আমেরিকা যদিও দাবি করছে, ইরান জানিয়েছে, কোনও ভাবেই মাথা নোয়াবে না তারা। এখনও আঘাত, পাল্টা আঘাতের পালা চলছে সেখানে। সেই আবহেই ইজ়রায়েল জানিয়েছে, ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র উড়ে আসছে তাদের দিকে। ফলে যুদ্ধ কবে থামবে, কিছুই বোঝা যাচ্ছে না।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Heatwaves: তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget